বাংলাদেশ, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
২১ ভাদ্র ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১৩ জুলাই ২০২৬, ৬:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্সের আইকন সাকিব

স্পোর্টস ডেস্ক: ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পরিচিত মুখ সাকিব আল হাসান। বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে নিয়মিত খেলতে দেখা যায় বাংলাদেশের এই অভিজ্ঞ অলরাউন্ডারকে।
এবার নতুন আরেকটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দেখা যাবে তাকে। আসন্ন এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্সের আইকন প্লেয়ার হিসেবে মাঠে নামবেন সাকিব।

বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) এমআই নিউইয়র্কের হয়ে খেলছেন তিনি। সেই ব্যস্ততার মাঝেই নিশ্চিত হয়েছে এশিয়ান লিজেন্ডস লিগে তার অংশগ্রহণ।

ছয়টি দল নিয়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। বাংলাদেশ টাইগার্স তাদের অভিযান শুরু করবে ৩১ জুলাই ইন্ডিয়ান রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে।
এরপর ১ আগস্ট শ্রীলঙ্কান লায়ন্সের মুখোমুখি হবে দলটি। ৩ আগস্ট আফগানিস্তান পাঠানসের বিপক্ষে খেলবে বাংলাদেশ টাইগার্স।

এরপর পাকিস্তান প্যান্থার্সের বিপক্ষে মাঠে নামবে তারা, আর ৭ আগস্ট গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ হবে এশিয়ান স্টার্স। সূচি অনুযায়ী, টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১০ আগস্ট।

সাকিবের পাশাপাশি বাংলাদেশ টাইগার্সের দলে জাতীয় দলের সাবেক ও অভিজ্ঞ কয়েকজন ক্রিকেটারও থাকতে পারেন। সম্ভাব্য স্কোয়াডে রয়েছেন রুবেল হোসেন, নাজমুস সাদাত, নাঈম ইসলাম, শফিউল ইসলাম, জিয়াউর রহমান, ইলিয়াস সানি, আবুল হাসান রাজু এবং আসিফ আহমেদ রাতুল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

শ্যামনগরে যাত্রা করলো হেতালখালি মানবসেবা ফাউন্ডেশন

কয়রায় ইয়াবাসহ ৩ মাদক কারবারী আটক

পরীক্ষার্থীর দুধের শিশুকে কোলে তুলে নিয়ে প্রশংসায় ভাসছেন কনস্টেবল শিল্পী

দেবহাটায় দৃষ্টিপাত সম্পাদক জি.এম ন‍ূর ইসলামের স্মরণ সভা

বিদ্যুৎ বিল বেশি আসায় প্রধানমন্ত্রীকে কটূক্তি, সেই যুবক কারাগারে

দেবহাটায় দ্য এডিটরস’র ৭ম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা

গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় জবাবদিহিতা: হোসেন জিল্লুর রহমান

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

কালিগঞ্জে ক্ষেতের ফসলে চোরের হানা, নিয়ে গেল ২৮টি ওল

১০

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু

১১

হজ পালনে পায়ে হেঁটে মক্কার পথে নাটোরের দুলাল এখন বেনাপোলে

১২

জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

১৩

শ্যামনগরে কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

১৪

আন্তর্জাতিক আদিবাসী দিবসের প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেছে পাতাখালির নাভিদ

১৫

হাঁটু পানিতে ডুবে আছে গ্রাম!

১৬

রাজ্যেশ্বরের জামিন নামঞ্জুর

১৭

হামের উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি

১৮

ডেঙ্গুতে আরও চারজনের মৃ-ত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২

১৯

কালিগঞ্জের গোবিন্দকাটিতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

২০
error: Content is protected !!