বাংলাদেশ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৩ জুলাই ২০২৬, ১০:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বৃক্ষরোপণে কৃষকদের উদ্বুদ্ধ করতে বিনামূল্যে গাছের চারা বিতরণ

হাবিবুর রহমান সোহাগ: সাতক্ষীরা সদর উপজেলায় কৃষি প্রণোদনার আওতায় ৮২০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ফলদ ও বনজ গাছের চারা, খুঁটি ও জৈব সার বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সাতক্ষীরার অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ ইকবাল আহমেদ এবং অতিরিক্ত উপপরিচালক (পিপি) কৃষিবিদ মো. জামাল উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আবু সাঈদ শুভ্র।

অনুষ্ঠানে জানানো হয়, মোট ৪ হাজার ১শটি বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। এসব চারার মধ্যে রয়েছে আম, মাল্টা, কাঁঠাল, সফেদা, তেতুল, বাতাবি লেবু, কদবেল, জলপাই, মেহগনি, আমলকি, নিম, জাম ও সুপারি।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আবু সাঈদ শুভ্র বলেন, সাতক্ষীরা সদর উপজেলায় ইতোমধ্যে প্রায় ২ হাজার ১শটি বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। এর আগে কৃষকদের মাঝে ৬ হাজার নারকেলের চারা বিতরণ করা হয়। আমরা আশা করছি, এই বৃক্ষরোপণ কর্মসূচি উপজেলার সবুজায়নকে আরও বেগবান করবে এবং সাতক্ষীরা সদরকে ফুলে-ফলে সমৃদ্ধ করে তুলবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসির খাতা চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেল ৩০৭৯ শিক্ষার্থী

কালিগঞ্জের বাঁশতলা সড়কে মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দায়িত্বে ফিরলেন হাজী নজরুল

ওয়ানডে অভিষেকেই ১৫০ রান, বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান

আন্ধারমানিক নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া

নাভারণ-সাতক্ষীরা রেলপথ নির্মাণ প্রকল্পের ডিপিপি অনুমোদনের অপেক্ষায় রয়েছে: রেলমন্ত্রী

নিয়োগে মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জকসুর মানববন্ধন

১০

রাজার বাগানে মহিলা পরিষদের কর্মী সমাবেশ

১১

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

১২

ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি

১৩

ইসলামপন্থি ৭ দলের ঐক্য প্রক্রিয়া কত দূর?

১৪

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

১৫

জুলাই জাদুঘরে অশ্রুসজল চোখে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৬

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী

১৭

রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৮

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

১৯

স্পেনে আরেকটি ক্লাব কিনে নিচ্ছেন মেসি

২০
error: Content is protected !!