বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১৩ জুলাই ২০২৬, ৬:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ চলাকালে দিবালাকে নিয়ে বড় সুখবর

ডেস্ক রিপোর্ট: চলতি বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাননি পাউলো দিবালা। তবে ২০২৬ বিশ্বকাপ চলাকালে এবার বড় সুখবরই পেলেন তিনি। ইউরোপীয় ফুটবলে আরও এক মৌসুম নিশ্চিত হয়ে গেছে তার। অন্তত এক বছর রোমাতেই থাকছেন পাওলো দিবালা।

২০২৭ সালের মাঝামাঝি পর্যন্ত নতুন চুক্তিতে সই করেছেন বত্রিশ বছর বয়সী এই ফুটবলার। চাইলে এই চুক্তি ২০২৮ সাল পর্যন্তও বাড়ানো যাবে।

আসলে ইতালিয়ান ক্লাব আর ফুটবলারের মধ্যে কয়েক সপ্তাহ আগেই সবকিছু ঠিক হয়ে গিয়েছিল। তবে ক্লাবের আর্থিক হিসাব-নিকাশ শেষ হওয়ার অপেক্ষায় ছিল দুপক্ষ।

নতুন চুক্তিতে বেতন উল্লেখযোগ্য হারে কমছে দিবালার। সঙ্গে থাকছে আরও এক বছর স্বয়ংক্রিয়ভাবে চুক্তি বাড়ানোর সুযোগও। অর্থাৎ নতুন এই চুক্তি চলবে ২০২৭ সালের জুন পর্যন্ত, চাইলে যা বাড়ানো যাবে ২০২৮ সালের জুন পর্যন্ত।

রোমায় চার মৌসুম কাটিয়েছেন দিবালা। এর মধ্যেই সমর্থকদের প্রিয় খেলোয়াড়দের একজন হয়ে উঠেছেন তিনি। এই নবায়ন করা চুক্তির ফলে এই জার্সি গায়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ খেলার সুযোগ পাবেন তিনি।

এর আগে টানা সাত মৌসুম খেলেছেন জুভেন্টাসে। এই ক্লাবের হয়েই ২০১৬-১৭ মৌসুমে ফাইনালে উঠেছিলেন দিবালা। ওয়েলসের কার্ডিফে সেই ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে ৪-১ গোলে হেরেছিল তার দল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের নবীন বরণ

তালায় গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক হেমায়েত বহিষ্কার

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ১৮ বাংলাদেশি

রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে সৌর বিদ্যুৎ চালুর দাবি

ট্রি অফ লাইফ’র উদ্যোগে ত্রাণ বিতরণ

ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ

অবসর নেওয়া মেসিকে নিয়েই দল ঘোষণা আর্জেন্টিনার

১০

সুন্দরবনে ফের এক জেলে অপহৃত, কাটছে না আতঙ্ক

১১

ইরান যুদ্ধের লাগাম টানতে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

১২

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১৩২০

১৩

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

১৪

ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৭৫৩

১৫

৩ মেট্রোরেলসহ একনেকে ১২ প্রকল্প অনুমোদন

১৬

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কর্মশালা

১৭

তালায় ভেজাল সার-কীটনাশক মজুদ, ব্যবসায়ীর জেল-জরিমানা

১৮

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা হতে পারে ৪ ডিসেম্বর

১৯

সোনালী ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীরা বাড়তি বোনাস নিয়েছেন ১১৬ কোটি টাকা, ফেরত দেওয়ার নির্দেশ

২০
error: Content is protected !!