বাংলাদেশ, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
১৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১৩ জুলাই ২০২৬, ৬:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যে কারণে ছাত্রশিবিরকে বিদায় জানালেন ডাকসু ভিপি সাদিক কায়েম

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজনীতি থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা সোমবার (১৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন।

সাদিক কায়েম জানিয়েছেন, এটি সংগঠনের নিয়মিত সাংগঠনিক প্রক্রিয়ার অংশ। তিনি বলেন, ছাত্রশিবিরের বছরে দুইবার সেটআপ হয়। ২০২৬ সালের ষাণ্মাসিক সেটআপে আমার বিদায় হয়েছে।

তবে তার এই বিদায়কে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। কারণ, দুই মাস আগেই তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

গত ১ মে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে অনুষ্ঠিত থানা ও বিভাগীয় দায়িত্বশীল সম্মেলনে তার প্রার্থিতার ঘোষণা দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী।

এরপর ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়েছিল, সংগঠনের পদে থেকে কোনো রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। সেই প্রেক্ষাপটেই সাদিক কায়েমের ছাত্রশিবির থেকে বিদায়কে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, এখন তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীর রাজনীতিতে সক্রিয় হবেন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে এ বিষয়ে সাদিক কায়েম বা জামায়াতের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

সাদিক কায়েমের অভ্যুত্থান

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ সমন্বয়কের ভূমিকা পালন করে আলোচনায় আসেন সাদিক কায়েম। সে সময় তিনি ‘সালমান’ ছদ্মনামে আন্দোলনের কর্মসূচি সমন্বয়, সংগঠকদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা এবং গণমাধ্যমে তথ্য পৌঁছে দেওয়ার কাজে যুক্ত ছিলেন।

অভ্যুত্থানের পর ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর প্রথমবারের মতো প্রকাশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি।

ছাত্রশিবিরে দীর্ঘ পথচলা

খাগড়াছড়িতে শিক্ষাজীবন শুরু করা সাদিক কায়েম ২০১৩ সালে ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত হন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

২০২৫-২৬ সালে তিনি ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক এবং ২০২৬ সালের জানুয়ারি থেকে কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডেও যুক্ত ছিলেন সাদিক কায়েম। তিনি বাংলাদেশ ইয়ুথ ইনিশিয়েটিভের সাধারণ সম্পাদক, পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সভাপতি এবং পাহাড়ি জনগণের উন্নয়নে গঠিত ‘হিল সোসাইটি’র প্রতিষ্ঠাতাও ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরার দায়িত্ব পেলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

এখন জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি

সালিশে পুলিশের উপস্থিতিতে হত্যার হুমকির অভিযোগ

কালিগঞ্জে গবাদিপশুর রোগ প্রতিরোধ ও খামারিদের সচেতনতা বৃদ্ধিতে উঠান বৈঠক

কালিগঞ্জে সার ব্যবস্থাপনা আইন লঙ্ঘনে জরিমানা

সাতক্ষীরায় জাসাস’র সাংগঠনিক আলোচনা

আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

নেপালে বন্যায় নিহত বেড়ে ৩৫৯

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

১০

কয়রায় ইউনিয়ন পরিষদের বাজেট মনিটরিং সভা

১১

দ্রব্যমূল্য, আইন-শৃঙ্খলা, বিদ্যুৎ সংকট নিয়ে সংসদে রুমিন ফারহানার ক্ষোভ

১২

সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উদযাপন

১৩

জমির বিরোধ মেটাতে শালিস, পরে চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

১৪

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে উত্তপ্ত সংসদ, ভবিষ্যত নিয়ে চিন্তিত স্পিকার

১৫

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় প্রস্তুতি সভা

১৬

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৭

দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলাম আর নেই

১৮

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১৯

মৃত্যুর ৫০ বছর পরও বাঙালির চেতনায় অমর নজরুল

২০
error: Content is protected !!