বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৩ জুলাই ২০২৬, ৯:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় ‘সমবায় মডেল গ্রাম’ প্রতিষ্ঠায় উপকারভোগীদের মাঝে চেক বিতরণ

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় সমবায় অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সমবায় মডেল গ্রাম প্রতিষ্ঠা পাইলট প্রকল্পের আওতায় পারুলিয়া মডেল গ্রাম সমবায় সমিতির উপকারভোগী সদস্যদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বিকাল ৪টায় উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে প্রকল্প দপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে এই চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মো. সেলিম ফকির।

অন্যান্যাদের মধ্যে বক্তব্য দেন প্রকল্প পরিচালক হেলাল উদ্দিন, জেলা সমবায় কর্মকর্তা আশিকুর রহমান, পারুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, জেলা জামায়াতে সহকারী সেক্রেটারি মাহবুবুর আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সারাদেশের ১২টি উপজেলার ১২টি গ্রাম নিয়ে এই প্রকল্পটি শুরু হয়েছে। বর্তমান সরকারের উদ্দেশ্য প্রান্তিক পর্যায়ের মানুষের ভাগ্যের উন্নয়ন করা। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নের জন্য উৎপাদনমুখী কর্মকাণ্ডের প্রসার করতে এই প্রকল্পটি কাজ করে যাচ্ছে। এরমাধ্যমে আদর্শ গ্রাম গঠন হবে।

এসময় ৩শ উপকারভোগীর মাঝে দেড় কোটি টাকার ঋণের চেক প্রদান করা হয়। এছাড়া উপকারভোগীদের মাঝে বিভিন্ন ফলজ বনজ গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মহিতোষ কর্মকার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১০

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১১

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১২

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৩

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৪

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

১৫

দেবহাটায় যুবদলের আনন্দ মিছিল

১৬

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও হয়নি মামলা

১৭

জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

১৮

শিশু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

১৯

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

২০