বাংলাদেশ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৩ জুলাই ২০২৬, ৯:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে ড্রেন সংস্কার, এলাকাবাসীর স্বস্তি

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার কুশলিয়া ইউনিয়নের পাওখালি কালভার্ট ব্রিজ থেকে রোকেয়া মুনসুর ডিগ্রি কলেজ অভিমুখে ড্রেন সংস্কার কাজ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সকালে ব্যবসায়ী শেখ নাজমুল হোসেন নিজস্ব অর্থায়নে এই কাজ উদ্বোধন করেন। এসময় কালিগঞ্জ উপজেলা প্রকৌশলী জাকির হোসেন সংস্কারকাজের দিকনির্দেশনা প্রদান করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকার প্রায় ৩৫০টি পরিবার জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগের শিকার হয়ে আসছিল। পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বর্ষা মৌসুমে বসতবাড়ি ও আশপাশের এলাকায় পানি জমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়তো। এলাকাবাসীর দীর্ঘদিনের এই ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে শেখ নাজমুল হোসেন নিজস্ব অর্থায়নে ড্রেন সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, ড্রেন সংস্কারকাজ সম্পন্ন হলে জলাবদ্ধতার সমস্যা অনেকাংশে দূর হবে। একই সঙ্গে পরিবেশের উন্নয়ন ঘটবে এবং সাধারণ মানুষের চলাচলসহ দৈনন্দিন জীবনযাত্রা আরও স্বাভাবিক ও স্বস্তিদায়ক হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

১০

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, ক্লাসে ফেরানোর চেষ্টা

১১

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

১২

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৩

র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস

১৪

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

১৫

মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

১৬

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫

১৭

৬৬৬ কোটি টাকা কর দিতে হবে ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে: হাইকোর্টের রায়

১৮

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৪৯২

১৯

হাম উপসর্গে সাতজনের মৃত্যু, নতুন রোগী ১১৯৪

২০
error: Content is protected !!