বাংলাদেশ, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
২১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৩ সেপ্টেম্বর ২০২৩, ৮:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় গোলটেবিল আলোচনা: নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের দাবি

এস এম হাবিবুল হাসান : জীবাশ্ম জ্বালানি থেকে বিনিয়োগ প্রত্যাহার ও কার্বন নির্গমন বন্ধে অর্থায়নের দাবি জানিয়েছেন সাতক্ষীরার সুশীল সমাজের প্রতিনিধিরা।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে স্বদেশ, ক্লিন ও বিডব্লিউজিইডি আয়োজিত ‘জীবাশ্ম জ্বালানি নয়, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ করো’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এই দাবি জানানো হয়।

স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের সঞ্চালনায় ও শিক্ষাবিদ প্রফেসর মো. আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক অ্যাড. আজাদ হোসেন বেলাল, সাবেক অধ্যক্ষ এসএএম আবদুল ওয়াহেদ, নাগরিক নেতা অধ্যক্ষ আশেক ই এলাহী, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশীদ, অধ্যাপক পবিত্র মোহন দাস, সিডোর শ্যামল কুমার বিশ্বাস, অধ্যাপক ইদ্রিস আলী, জেলা নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক আলী নুর খান বাবুল, বাসদের নিত্যানন্দ সরকার, হেডের লুইস রানা গাইন, উদীচীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, স ম তুহিন, মো. মুনসুর রহমান, নারীনেত্রী ফরিদা আক্তার বিউটি, মহুয়া মুন্জরী, মিসেস সিরাজুন মনজু, যুব সংগঠক এসএম হাবিবুল হাসান, যুবনেতা রুবেল হোসেন, গিয়াস উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক প্রতিষ্ঠার প্রথম তিন বছরে যত বিনিয়োগ করেছে তার মধ্যে ২০ শতাংশ বিনিয়োগই জীবাশ্ম (বিশেষ করে কয়লা এবং এলএনজি) জ্বালানি প্রকল্পে। পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য এই জীবাশ্ম জ্বালানির ব্যবহার অন্যতম প্রধান কারণ। বিশেষজ্ঞ এবং পরিবেশ কর্মীদের মতে, এআইআইবি গত পাঁচ বছরে বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতে যত বিনিয়োগ করেছে তার একটিও নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে করেনি।

বক্তারা বলেন, আর নয় জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ, নবায়নযোগ্য জ্বালানি হোক সবার জন্য। গ্যাস-কয়লা-তেল ভিত্তিক জ্বালানিতে বিনিয়োগ না করে, বাংলাদেশের জন্য সুবিধাজনক নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করো। দারিদ্র্যকরণের নীতি বর্জন করো, সক্ষমতা বাড়িয়ে তোলো।

তারা বলেন, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের বিনিয়োগ আমাদের জীবনকে ধ্বংস করছে, পরনির্ভরশীলতা বাড়িয়ে তুলছে। জীবাশ্ম জ্বালানি থেকে তোমাদের বিনিয়োগ প্রত্যাহার করো, কার্বন নির্গমন বন্ধে অর্থায়ন করো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা ও গোড়াই ইউপি চেয়ারম্যান বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

রোমান্টিক ছবির সঙ্গে দেব-শুভশ্রীর বিশেষ বার্তা

কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এইচএসসির নতুন রুটিন প্রকাশ করল চট্টগ্রাম বোর্ড

সাব্বিরকে নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে এইচপি টি-টোয়েন্টি দল ঘোষণা

কারাবন্দির অসুস্থতার খবর দিয়ে প্রতারণা, প্রায় দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

হাকিমি নয়, মরক্কোর গোলকিপারের সঙ্গে প্রেম করছেন নোরা!

দাবানলে পুড়ছে মাদ্রিদ, পুনর্গঠনে ৮০ হাজার ইউরো অনুদান দিলেন মেসি

সাতক্ষীরায় নির্বিঘ্নে ইজিবাইক চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ

স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

১০

ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: নুরুল হক নুর

১১

কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের উদ্বোধনী ম্যাচ ড্র

১২

শ্যামনগরে ৩২টি চায়না দুয়ারি জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

১৩

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ

১৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ

১৫

সাতক্ষীরা ব্লিস হাসপাতালের আগুণ নিয়ন্ত্রণে

১৬

কালিগঞ্জে পাশাপাশি দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

১৭

হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: জয়সওয়াল

১৮

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল গ্যারেজে অ্যাম্বুলেন্সে আগুন

১৯

এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি

২০
error: Content is protected !!