বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৫ অক্টোবর ২০২৩, ২:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সৌরভকে ভালোবেসে এখনও বিয়ে করেননি যে নায়িকা

বিনোদন ডেস্ক: বলিউডের সঙ্গে ক্রিকেটারদের সম্পর্কের বিষয়টি নতুন কিছু নয়। বহু ক্রিকেটার ব্যক্তিজীবনে নায়িকাদের সঙ্গে প্রেমে জড়িয়েছে। কেউ কেউ আবার শোবিজ অঙ্গনেই বিয়ে করেছে।

তবে সব সম্পর্কের শেষটা যে মধুর ছিল, এমনও কিন্তু নয়। কিছু ভালোবাসা শেষ হয়েছে একতরফা ভাবেই। যেটারই বড় উদাহরণ ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী ও অভিনেত্রী নাগমার প্রেম কাহিনী। বয়স ৫০ ছুঁতে চললেও সৌরভকে ভালোবেসে এখন পর্যন্ত অবিবাহিতই থেকে গেছেন যিনি।

একসময় ক্রিকেটের দুনিয়ার উজ্জ্বল নক্ষত্র হওয়ার পাশাপাশি সৌরভ গাঙ্গুলী অনেক তরুণীর স্বপ্নের রাজকুমার ছিলেন। শোনা যায়, ৯০ এর দশকের নায়িকা নাগমা সৌরভের প্রেমে হাবুডুবু খেতেন। যদিও তখন সৌরভ বিবাহিতই ছিলেন, তাই তার স্ত্রী ডোনাকে ছেড়ে তিনি আর এই অভিনেত্রীর ভালোবাসার জালে পা দেননি।

ভারতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক ২০০১ সালে নাগমার সাথে সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে ছিল। এমনকি অন্ধ্রপ্রদেশের একটি মন্দিরে নাকি গোপনে দুজনের গাঁটছড়া বাঁধার কথাও ছিল, যা তারা অস্বীকার করে। এরপরে দু’জন আলাদা হয়ে যান। ভারত সেসময় কোনো ম্যাচ হারলেও লোকেরা নাগমাকে দায়ী করত।

২০০৯ সালে একটি সংবাদ সম্মেলনে সৌরভ গাঙ্গুলীর সঙ্গে তার সম্পর্কের বিষয়ে নাগমা প্রথম মুখ খুলেছিলেন। যেখানে তিনি সৌরভের নাম না নিয়ে বলেন, ‘জীবনের ফেলে আসা সেই গুরুত্বপূর্ণ অধ্যায়ের কথা তিনি কখনো ভুলতে পারবেন না।’

নাগমা অবশ্য স্বীকার করেছেন, সম্পর্ক সত্যি হলে সেটা ছেড়ে চলে যাওয়া যায় না। এজন্য কেউ তার পরিবারের সঙ্গেও লড়াই করতে পারে। তবে এক্ষেত্রে কোথাও লড়াইয়ের জায়গা ছিল না।

নাগমা কখনও সৌরভের নাম না নিলেও নেটিজেনদের বুঝে নিতে অসুবিধা হয়নি তিনি কার সম্পর্কে বলেছেন। অবশ্য সৌরভকে এই বিষয়ে কখনো মুখ খুলতে দেখা যায়নি। তবে ২০২০ সালে নাগমা টুইটারে সৌরভকে জন্মদিনের শুভেচ্ছা জানান। যে টুইটে দুই তারকার সম্পর্ক নিয়ে ফের আলোচনা শুরু হয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনকে বনদস্যু মুক্ত করার দাবিতে মানববন্ধন

১

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

২

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

৩

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

৪

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৫

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৬

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৭

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৮

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৯

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

১০

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

১১

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১২

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১৩

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১৪

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৫

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৬

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৭

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৮

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৯

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

২০