বাংলাদেশ, সোমবার, ২৭ জুলাই ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৩ সেপ্টেম্বর ২০২৩, ৮:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সিরাজুল আলম খান ও আগামীর বাংলাদেশ শীর্ষক সভা

আলী আজীম, মোংলা (বাগেরহাট): মোংলায় সিরাজুল আলম খান ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে মোংলা প্রেস ক্লাব মিলনায়তনে জেএসডি’র বাগেরহাট জেলা শাখা এই সভার আয়োজন করে।

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির বাগেরহাট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ খান’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ কে এম মুজিবুর রহমান’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন দলটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহবুব স্বপন।

আরও উপস্থিত ছিলেন, দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা নীলতর মিস্ত্রী, ১৪ দফা বাস্তবায়ন কমিটির খুলনা বিভাগীয় সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার দেবনাথ, মোংলা উপজেলা জেএসডির সভাপতি মো: হাবিবুর রহমান, জেএসডির বাগেরহাট জেলা শাখার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন প্রমুখ।

সভায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন বলেন, বাঙালির স্বাধীনতা সংগ্রামের অক্লান্ত যোদ্ধা ও মুক্তিযুদ্ধের ভিত্তি নির্মাণের অন্যতম প্রধান কারিগর সিরাজুল আলম খান। তিনি চেয়েছিলেন একটি সমাজতান্ত্রিক বাংলাদেশ। সেলক্ষ্যে ১৯৭২ এর ৩১ অক্টোবর গঠন করেন নতুন দল। স্বাধীনতার পর আওয়ামী লীগের বাইরে আরেকটি শক্তিশালী নতুন দল গঠন বাংলাদেশের জন্য আশীর্বাদ হতে পারত। সংসদের ভেতর ও বাইরে শক্তিশালী বিরোধী দল ছাড়া সংসদীয় গণতন্ত্র অচল। আওয়ামী লীগ যদি জাসদকে নিয়মতান্ত্রিক ধারায় রাজনীতি করার সুযোগ দিত, বাংলাদেশের ইতিহাস অন্য রকম হতো। তাহলে মুজিব হত্যা, রাজনীতিতে সামরিক বাহিনীর প্রবেশ এবং পাকিস্তানপন্থী ও মৌলবাদী শক্তির উত্থান ঘটত না।

সিরাজুল আলম খানকে রাজনীতিক হিসেবে ভালো বলতে না পারলেও বাংলাদেশের স্বাধীনতা তাঁর সাফল্যের সবচেয়ে বড় প্রমাণ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ

৬ মাসের মধ্যে রূপপুর থেকে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা

২৫ মে পর্যন্ত সব দাপ্তরিক পত্রে ‘নজরুল বর্ষ’ লোগো ব্যবহারের নির্দেশ

২৫ জুলাইকেই কেন বেছে নিলেন নির্মাতা, কী আছে ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমায়?

আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

পছন্দ পিৎজা, ফিট থাকার রহস্য জানালেন জয়া আহসান

বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলেছে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা, ফিরছেন সৌম্য

১০

শ্যামনগররে ঝুরঝুরি খালরে একটি অংশ দখল, জলাবদ্ধতায় জনর্দুভােগ

১১

ভারতে পাচারকালে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

১২

বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ উপলক্ষে কর্মশালা

১৩

পাইকগাছায় কপোতাক্ষ নদের চর অবাধে দখল!

১৪

তালার শাহাপুর-খানপুর সড়ক উদ্বোধন

১৫

হট্টগোলে মুলতবি হলো বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা

১৬

সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির কমিটি থেকে একযোগে ৮ জনের পদত্যাগ

১৭

বারসিক’র উদ্যোগে প্রাণী স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ

১৮

এল.এল.বি শেষ পর্বে সাতক্ষীরা ল’ কলেজের ৯৮ ভাগ শিক্ষার্থী উত্তীর্ণ

১৯

দেশের ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

২০
error: Content is protected !!