বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
৩১ মার্চ ২০২৪, ৩:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় প্রয়াত সাংবাদিক এ কে হিরু স্মরণে শোক সভা

ডেস্ক রিপোর্ট: খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে হিরু স্মরণে সাতক্ষীরায় শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩১ মার্চ) সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের হলরুমে এই শোকসভা অনুষ্ঠিত হয়।

সভায় সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালের চিত্রের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মিনি, সাবেক সভাপতি অ্যাড. আবুল কালাম আজাদ, দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক ই এলাহী, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী, রুহুল কুদ্দুস, সূর্যের আলোর সম্পাদক ওয়ারেশ খান চৌধুরী, সিনিয়র সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী ও শরীফুল্লাহ কায়সার সুমন।

সাংবাদিক আহসান রাজীবের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সাংবাদিক গোলাম সরোয়ার, শামীম পারভেজ, মোশারফ হোসেন, আমিরুজ্জামান বাবু, সাংবাদিক রবিউল ইসলাম, মহিদার রহমান, আব্দুস সামাদ, ইঞ্জিনিয়ার শেখ আহসান হাবিব টিপু, বিকিরণ এর সাধারণ সম্পাদক শেখ তানভির হাসান তমাল প্রমুখ।

বক্তারা বলেন, একে হিরু জাতীর শ্রেষ্ঠ সন্তান ছিলেন। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে দেশের জন্য অস্ত্র হাতে তুলেছিলেন। সাংবাদিকদের বিপদে পাশে থাকতেন। সাতক্ষীরা মানুষ বিপদে পড়লে তিনি ছুটে আসতেন। সাতক্ষীরার তালার খেশরা ইউনিয়নের প্রত্যন্ত এলাকার শাহাজাদপুর গ্রাম থেকে উঠে এসে সারাদেশের সাংবাদিকতায় নেতৃত্ব দিয়েছেন। তিনি খুব দ্রুত মানুষকে আপন করে নিতে পারতেন। সাংবাদিকদের জন্য নিবেদিত প্রাণ ছিলেন এ কে হিরু। এ কে হিরু ছিলেন পরোপকারী, সদালাপী, সমাজসেবক, অন্যায়ের প্রতিবাদকারী। আদর্শ যুব সমাজ গড়ে তুলতে তিনি তালায় বিকিরণ নামে একটি সামাজিক সংগঠন গড়ে তোলেন। বিকিরণের মাধ্যমে ওই এলাকায় মানুষের বিপদে পাশে দাঁড়ানোর পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন।

সভায় এ কে হিরুর কর্মময় জীবন নিয়ে আলোচনা করে বক্তারা তার আদর্শ ধারণ করার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শার্শায় বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ শিকার, ৪ জেলে কারাগারে

কালিগঞ্জে জামায়াতের দায়িত্বশীলদের শিক্ষা শিবির

কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৩০ বছর পর উত্তোলন হবে সালমানের দেহাবশেষ; কঙ্কালে মিলবে কি মৃত্যুর প্রকৃত রহস্য?

প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১০

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ তিনজন প্রত্যাহার

১১

মিঠাপানি সংকটে উপকূলের ভবিষ্যৎ: সমাধানের খোঁজে কর্মশালা

১২

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরই সাক্ষীকে হুমকি যুবদল নেতার

১৩

কয়রায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

১৪

নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে মধু আহরণ, ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

১৫

বাংলাদেশের নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ক আরো গভীর হবে: দীনেশ ত্রিবেদী

১৬

ভোমরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

১৭

আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

১৮

কেশবপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী: তরুণদের মেধা বিকাশে জোর

১৯

বড় বিভ্রাটের কবলে ফেসবুক

২০