বাংলাদেশ, সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
৩০ ডিসেম্বর ২০২৩, ১:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

উলফার সঙ্গে শান্তিচুক্তি করল ভারত সরকার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সঙ্গে শান্তি চুক্তিতে সই করেছে দেশটির রাজ্য ও কেন্দ্রীয় সরকার। শুক্রবার দিল্লিতে উলফার অরবিন্দ রাজখোয়াপন্থী নেতৃত্বাধীন অংশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে শান্তিচুক্তিতে স্বাক্ষর করে।

পঞ্চাশ বছরের বিরোধের ইতি টেনে অবশেষে ত্রিপক্ষীয় শান্তি চুক্তিতে সই করেছে ভারতের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠনটি। তবে এই শান্তিচুক্তির বিরোধিতা করেছে উলফার পরেশ বড়ুয়ার নেতৃত্বাধীন অংশ। খবর টাইমস অব ইন্ডিয়ার।

চুক্তির শর্ত অনুযায়ী, আসামের উন্নতিতে অনুপ্রবেশকারী রুখতে কড়া পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় সরকার। উলফার পক্ষ থেকে ১৯৭১ সালের বদলে আসামে বিদেশি শনাক্তকরণের ভিত্তিবর্ষ ১৯৫১ সাল করার শর্ত রাখা হয়েছিল। শুক্রবার কোন শর্তে শান্তিচুক্তি হয়েছে তা এখনো স্পষ্ট নয়।

এ ছাড়াও উলফা নেতৃত্বকে স্থানীয় বাসিন্দাদের জমির অধিকার দেওয়া এবং আসামের উন্নতির জন্য কেন্দ্রীয় অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

শান্তিচুক্তির পর অমিত শাহ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নির্দিষ্ট সময়ে উলফার সব যৌক্তিক দাবি মেনে নেবে সরকার।

১৯৭৯ সালে ‘স্বাধীন আসাম রাষ্ট্র’ গঠনের দাবিতে প্রতিষ্ঠিত হয় উলফা। সশস্ত্র কার্যকলাপে জড়িত থাকায় ১৯৯০ সালে কেন্দ্রীয় সরকার সংগঠনটিকে নিষিদ্ধ করে। পরে পুলিশি অভিযানে উলফার বহু সদস্য আত্মসমর্পণ করেন।

কিছু দিন আগে উলফার সাধারণ সম্পাদক অনুপ চেটিয়া জানিয়েছিলেন, শিগগিরই উলফার সঙ্গে শান্তিচুক্তি সম্পন্ন হবে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের। এরপর উলফা ভেঙে দেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে ১৩১৯ বোতল ফেনসিডিল জব্দ

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত ১২

বিশ্বকাপ খেলতে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছাল ইরান দল

দিল্লি বিমানবন্দরে অসৌজন্যমূলক আচরণ, ফিরে আসছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

কাউন্টি অভিষেকেই হাসানের তাণ্ডব, নিলেন ৯ উইকেটে

যুদ্ধবন্ধে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান, শুক্রবার জেনেভায় শান্তিচুক্তি

ব্রাজিলের পর কুরাসাও, বিশ্বকাপে আবার জার্মানির ৭ গোল

সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল, প্রশাসক নিয়োগ

মধ্যকাটিয়ায় জনগুরুত্বপূর্ণ রাস্তা যেন নর্দমা, চরম ভোগান্তিতে এলাকাবাসী

১০

জলবায়ু ন্যায়বিচার, অভিযোজন ও স্থিতিস্থাপকতা জোরদারে স্থানীয় গণমাধ্যমের ভূমিকা নিয়ে বৈঠক

১১

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের

১২

রক্তদান হোক সামাজিক ফ্যাশন || ‎তারিক ইসলাম

১৩

কেশবপুরে অজ্ঞান করে ৭ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট

১৪

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

১৫

এবার নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি সেঁজুতিকে

১৬

হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

১৭

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

১৮

স্থায়ী জামিন পেলেন আমির হামজা

১৯

অতি দ্রুতই বেনজীরকে দেশে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

২০