বাংলাদেশ, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
১২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৪ সেপ্টেম্বর ২০২৩, ৬:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘অন্তর্জাল’ অনুপ্রাণিত করেছে: তারিক আনাম খান

বিনোদন ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের প্রথম সাইবার অ্যাকশন থ্রিলার সিনেমা ‘অন্তর্জাল’। সাইবার জগতের বিচিত্র ঘটনা নিয়ে নির্মিত ‘অন্তর্জাল’ দেশ-বিদেশ মিলিয়ে রেকর্ড সংখ্যক ১৮৪টি প্রেক্ষাগৃহে ২২ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে।

রোববার (২৪ সেপ্টেম্বর) ‘অন্তর্জাল’ সিনেমা নিয়ে অভিনেতা তারিক আনাম খান তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘অন্তর্জাল’ অনুপ্রাণিত করেছে। ভিন্ন ভাবনার, খুব দুরহ একটি কাজ অনেক নিষ্ঠার সাথে, পরিশ্রমের সাথে দীপংকর দীপন ও তার দল চলচ্চিত্রে রূপ দিয়েছেন।

তিনি আরও লিখেছেন, কারিগরি দিকটা এ সিনেমার জন্য খুব চ্যালেন্জিং ছিল, বেশ পারঙ্গমতার সঙ্গে তা বিশ্বাসযোগ্য করে তুলেছেন তার দল। অভিনয়ে সবাই বিশ্বাসযোগ্য। তবে সিয়ামকে আমি এগিয়ে রাখব। (হয়তো ওকে একটু বেশি ভালোবাসি তাই)। কিছু কিছু অনবদ্য মুহূর্ত তৈরি করেছে যা অভিনয়েই তৈরি করা যায়। আরও এগিয়ে যা বাপ। বাংলাদেশের চলচ্চিত্র এগিয়ে যাবে এ বিশ্বাস আরও দৃঢ় হলো।

‘অন্তর্জাল’ চলচ্চিত্রের গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত এ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। সার্বিক সহযোগিতায় স্পেলবাউন্ড লিও বার্নেট। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এবিএম সুমন, সুনেরাহ বিনতে কামালসহ আরও অনেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

১

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড

২

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

৩

পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা

৪

ইউপি সদস্যের হাত ধরে পালালেন গৃহবধূ, মায়ের শোকে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে অর্ক

৫

কয়রায় আ’লীগ থেকে ফেরদাউসুরের পদত্যাগ, সমর্থকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন শাহিন

৬

নলতায় প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

৭

কালিগঞ্জে স্বর্ণের দোকানের লকার ভেঙে সোনা-রূপা ও নগদ টাকা চুরি

৮

আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিতে জাপান যাচ্ছেন ডা. মাহমুদুল হাসান পলাশ

৯

একদিনে হাম উপসর্গে ৯ জনের মৃত্যু

১০

শ্যামনগরে গাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

১১

বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে ‘রইদ’

১২

সুপারিশ পেয়েও নিয়োগপত্র পাননি প্রাথমিকের ‘আড়াই হাজার’ প্রার্থী

১৩

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

১৪

মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

১৫

সুন্দরবনঘেঁষা কয়রায় পর্যটনের অপার সম্ভাবনা

১৬

দারিদ্র্য বিমোচনে রোকেয়া মাইনুল আল রাহমা ফাউন্ডেশনের উদ্যোগ

১৭

ঢাকা পড়ছে শ্যামনগরের পর্যটন সম্ভাবনা

১৮

পর্যটন বদলে দিতে পারে সুন্দরবন নির্ভরশীল মানুষের ভাগ্য

১৯

বিশ্ব পর্যটন দিবসে ফিরে দেখা শ্রেণিকক্ষের সেই মুহূর্তগুলো || মো. মামুন হাসান

২০