বাংলাদেশ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গানটি শোনার পর গায়ে কাঁটা দিয়ে উঠবে : ভাবনা

ডেস্ক রিপোর্ট: বর্তমানে চলচ্চিত্রে ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। একে একে তিনটি সিনেমা ঝুলিতে জমা হচ্ছে তার। এরমধ্যে ‘দামপাড়া’ ও ‘যাপিত জীবন’ নামের দুটি সিনেমার কাজ শেষ করেছেন তিনি।

তবে ‘পায়েল’ সিনেমার কিছু কাজ এখনও বাকি রয়েছে। এর শুটিং শেষ হলেই তিনটি সিনেমার মুক্তির অপেক্ষায় প্রহর গুণতে হবে ভাবনাকে।

এ দিকে তার অভিনীত ‘দামপাড়া’ সিনেমায় দ্বিতীয়বারের মতো কণ্ঠ দিয়েছেন ফোক সম্রাজ্ঞী মমতাজ। শুধু এই সিনেমায় নয়, ভাবনার তৃতীয় সিনেমা ‘যাপিত জীবন’- এও গান গেয়েছেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী। এর আগে অভিনেত্রীর প্রথম সিনেমা ‘ভয়ংকর সুন্দর’-এও কণ্ঠ দিয়েছিলেন মমতাজ।

সোমবার (২৫ সেপ্টেম্বর) গণমাধ্যমের এক সাক্ষাৎকারে গানটির প্রসঙ্গে কথা বলেন ভাবনা। এ সময় তিনি জানান, গানটি শোনার পর সবার গায়ে কাঁটা দিয়ে উঠবে।

ভাবনা বলেন, মমতাজ আপার সঙ্গে আমার দারুণ সম্পর্ক। আমার চলচ্চিত্রগুলোতে যে গানগুলো থাকে সেসবের কোনো একটা গান মমতাজ আপার কণ্ঠের সঙ্গেই যায়। এটা কাকতালীয়ভাবেও হতে পারে।

অভিনেত্রী আরও বলেন, গতকাল মমতাজ আপার গাওয়া গানটি শোনার পর আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমি পাঁচ হাজার ভাগ নিশ্চিত যারা গানটি শুনবেন তাদের মাঝেও একই অনুভূতি হবে। এমন গান যুগের পর যুগ বেঁচে থাকবে। এটা আমাদের সংগীতাঙ্গনে আরও একটি ভালো গান হিসেবে স্বীকৃতি পাবে।

ভাবনা জানান, ‘যাপিত জীবন’ সিনেমায় মমতাজ যে গানটি করেছেন সেটি দেশ ভাগের গল্পের ওপর গাওয়া। গানটি রেকর্ড হওয়ার পর একাধারে ১০-১২ বার শুনেছেন ভাবনা। এখনও গানটির কথা, সুর ও গায়কী থেকে বের হতে পারছেন না এই অভিনেত্রী।

সরকারি অনুদানে ‘যাপিত জীবন’চলচ্চিত্রটি নির্মাণ করেছেন হাবিবুল ইসলাম হাবিব। সিনেমায় দেশ ভাগ, ভাষা আন্দোলনসহ নানান বিষয় উঠে এসেছে।

ভাবনা অভিনীত ‘যাপিত জীবন’ সিনেমা বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, আফজাল হোসেন, রোকেয়া প্রাচী, মৌসুমী হামিদ, রওনক হাসান, গাজী রাকায়েতসহ অনেকেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল বন্দরে বেশী রাজস্ব আদায় হলে জাতীয় অর্থনীতির সমৃদ্ধি হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

শ্যামনগরে জ্বালানি সাশ্রয়ী মাটির চুলা নির্মাণে প্রশিক্ষণ

ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা শুরু ১ অক্টোবর, প্রস্তুতি শুরু

সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

যুবদলের কমিটি প্রত্যাখ্যান করে পাটকেলঘাটায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

কয়রায় যুবদলের আনন্দ মিছিল

সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা

১০০ কিলোমিটারে খরচ বাড়ল ৫৭১ টাকা: বাসভাড়ায় ফের বড় ঝটকা!

দীর্ঘ ২৫ বছর পরে বেতনা নদীতে নৌকা বাইচ

বিএনপি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে: মনিরুল হাসান বাপ্পী

১০

শিশু ক্যানসার হাসপাতাল নির্মাণে ৩৬ কোটি টাকা দান মেসির

১১

দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়

১২

সম্পদের চেয়ে সম্পর্ক দামি

১৩

প্রস্তুতি ম্যাচে সৌম্যর ব্যাটে জিতল সোহানের দল

১৪

ধারের টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া, মরিয়মের মরদেহ নেওয়া হচ্ছে সাতক্ষীরায়

১৫

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৬৫৫

১৬

কয়রায় শারীরিক অসুস্থতা দেখিয়ে আ.লীগ কর্মীর পদত্যাগ

১৭

এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে

১৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি

১৯

আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবনের নির্মাণ কাজ উদ্বোধন

২০