বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৭ সেপ্টেম্বর ২০২৩, ৬:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শুক্রবার মুক্তি পাচ্ছে ‘দুঃসাহসী খোকা’

বিনোদন ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিশোর বেলার কাহিনি নিয়ে নির্মিত হয়েছে সিনেমা দুঃসাহসী খোকা। সরকারি অনুদানে এটি নির্মাণ করেছেন মুশফিকুর রহমান গুলজার। সিনেমাটি মুক্তি পাবে আগামী শুক্রবার ২৯ সেপ্টেম্বর।

সিনেমাটিতে শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন সৌম্য জ্যোতি। অন্যান্য চরিত্রে আছেন লুৎফর রহমান জর্জ, ফজলুর রহমান বাবু, মাহমুদা মাহা, গোলাম ফরিদা ছন্দা।

দুঃসাহসী খোকা সিনেমায় অভিনয় প্রসঙ্গে সৌম্য জ্যোতি বলেন, ‘সিনেমাটিতে বঙ্গবন্ধুর ১৫-১৮ বছর বয়স পর্যন্ত দেখানো হয়েছে। এমন একজন মহান নেতার চরিত্রে অভিনয় করতে পেরে ভালো লাগছে। বঙ্গবন্ধুর কিশোরবেলার রেফারেন্স খুব বেশি নেই। তবে প্রচুর ভিডিও দেখেছি, প্রচুর বই পড়েছি। অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা পড়েছি। আর্কাইভে ফুটেজ ছিল, সেসব দেখেছি।’

সরকারি অনুদানে নির্মিত এ সিনেমা ৮ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তির কথা থাকলেও পরে সিদ্ধান্তে পরিবর্তন আসে। এরই মধ্যে এর পোস্টার ও টিজার মুক্তি পেয়েছে। এতে প্রশংসা পাচ্ছেন সৌম্য জ্যোতি।

সৌম্য জ্যোতি মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘নকশীকাঁথার জমিন’ দিয়ে রুপালি জগতে পা রাখেন। তবে সিনেমাটি এখনো মুক্তি পায়নি। বড় পর্দায় সৌম্যের প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা হতে যাচ্ছে দুঃসাহসী খোকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১০

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১১

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১২

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৩

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৪

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৫

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৬

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

১৮

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

১৯

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

২০
error: Content is protected !!