বাংলাদেশ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৮ এপ্রিল ২০২৩, ৪:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় রেললাইন নৌবন্দর ও বিশ্ববিদ্যালয় দ্রুত স্থাপনসহ ২১ দফা দাবিতে নাগরিক সংলাপ

শহীদুজ্জামান শিমুল/মৃত্যুঞ্জয় রায় অপূর্ব: সাতক্ষীরার রেললাইন প্রকল্প দ্রুত বাস্তবায়ন, বসন্তপুরে নৌবন্দর চালু, পাবলিক বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম দ্রুততম সময়ে শুরু করাসহ ২১ দফা দাবিতে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ এপ্রিল) সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত নাগরিক সংলাপে এসব প্রকল্প বাস্তবায়নে আগামী বাজেটে সুস্পষ্ট বরাদ্দের দেওয়ার দাবি জানান জেলার বিশিষ্ট রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গণমাধ্যম কর্মীরা।

সংলাপে বক্তারা বলেন, প্র্রধানমন্ত্রীর ঘোষণার পর দীর্ঘদিনেও নাভারন-সাতক্ষীরা-মুন্সিগঞ্জ রেললাইন প্রকল্পের কাজ শুরু হয়নি। বসন্তপুর নৌবন্দর স্থাপনে সংরক্ষক নিয়োগ করে গেজেট প্রকাশিত হলেও দৃশ্যত আর কোন কার্যক্রম নেই। সাতক্ষীরা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম প্রধানমন্ত্রীর অনুশাসনের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। সাতক্ষীরায় পর্যটন শিল্পের সম্প্রসারণে প্রধানমন্ত্রীর ঘোষণা আজো বাস্তবায়িত হয়নি। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল চালু হলেও চিকিৎসক ও জনবল সংকটে সেটি চিকিৎসা সেবায় পরিপূর্ণ ভূমিকা রাখতে পারছে না। ভোমরা বন্দর আজো পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। জেলার বিভিন্নস্থানে রাস্তাঘাট ব্রীজ কালভার্ট জনসাধারণের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। নূন্যতম নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে পৌর এলাকার মানুষ। আয়রন আর্সেনিক লবণাক্ততার কারনে বিশুদ্ধ পানির অভাব জেলার সকল এলাকায়। জলাবদ্ধতা ও নদী ভাঙন রোধে সরকার গৃহীত হাজার হাজার কোটি টাকার প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নদী কেটে খাল এবং খাল কেটে ড্রেন তৈরি করে এই জেলাকে মানুষের বসবাসের অনুপযোগী করে তোলা হচ্ছে। জনগণের হাজারো অভিযোগ এই প্রকল্পের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে।

বক্তারা আরো বলেন, সারাদেশে উন্নয়ন এখন দৃশ্যমান। বাংলাদেশ ইতোমধ্যে উন্নয়নের রোলমডেলে পরিণত হয়েছে। পদ্মা সেতু চালু হওয়ার পর এপারের জেলাগুলোতেও উন্নয়নের জোয়ার বইতে শুরু করেছে। কিন্তু সেই উন্নয়ন যশোর-নড়াইল-খুলনা-বাগেরহাট পর্যন্ত এসে পৌঁছালেও সাতক্ষীরা জেলা এখনো অনেকটা দূরে রয়ে গেছে। সাতক্ষীরা জেলার উন্নয়নের গতি খুবই ধীর। প্রাকৃতিক দুর্যোগ কবলিত এই এলাকায় শিক্ষার হার কম। দরিদ্রতার হার দেশের অন্যান্য স্থানের চেয়ে অনেক বেশি। ফলে মৌলবাদ জঙ্গিবাদসহ নানা সংকটে জর্জরিত এই এলাকা। ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষার হার বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে এই এলাকাকে এগিয়ে নেওয়া প্রয়োজন।

বক্তারা সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির ২১ দফা দাবির প্রতি সংহতি জানিয়ে পাটকেলঘাটা থানাকে উপজেলা এবং সাতক্ষীরাকে প্রথম শ্রেণীর জেলা ঘোষণার দাবি জানান।

সংলাপে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির ২১ দফা দাবি সম্বলিত বুলেটিন প্রকাশ, ৩ মে সাতক্ষীরার সকল সংসদ সদস্য, জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা প্রশাসক, পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যানদের নিকট একযোগে ২১ দফা দাবি সম্বলিত স্মারকলিপি পেশ এবং ৮ মে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে গণঅবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়।

সংলাপে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক অ্যাড. শেখ আজাদ হোসেন বেলাল।

বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও দৈনিক কালের চিত্র সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজাহার হোসেন, শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হামিদ, জেএসডি নেতা সুধাংশু শেখর সরকার, জাসদ নেতা ওবায়দুস সুলতান বাবলু, উন্নয়ন কর্মী মাধব চন্দ্র দত্ত, গণফোরাম নেতা আলী নুর খান বাবুল, সিনিয়র আইনজীবী আ্যড. ওসমান গনি ও অ্যাড. আজাহারুল ইসলাম, প্রখ্যাত শ্রমিক নেতা শেখ হারুণ অর রশিদ, আওয়ামী লীগ নেতা কাজী আকতার হোসেন, ভূমিহীন নেতা ওহাব আলী সরদার, বাংলাদেশ জাসদের নেতা অধ্যাপক ইদ্রিস আলী, বাসদ নেতা অ্যাড. খগেন্দ্র নাথ ঘোষ, সাংবাদিক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী, বাসদ নেতা নিত্যানন্দ সরকার, সংগীত শিল্পী আবু আফনান রোজ বাবু, জেলা শিল্পকলা একাডেমির সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন, শ্রমিক নেতা আব্দুল্লাহ সরদার, উন্নয়ন কর্মী শেখ মনিরুজ্জামান, কবি মন্ময় মনির, পৌর কাউন্সিলর কায়সারুজ্জামান হিমেল, কৃষকলীগ নেতা অ্যাড. আল মাহামুদ পলাশ, পাবলিক লাইব্রেরির সম্পাদক কামরুজ্জামান রাসেল, উদীচীর শেখ সিদ্দিকুর রহমান, উত্তরণের অ্যাড. মুনির উদ্দীন, সাংবাদিক আব্দুস সামাদ, ভূমিহীন নেতা আব্দুস সামাদ, আদিত্য মল্লিক, সিপিবির আবুল হোসেন, বিল্পবী ওয়ার্কার্স পার্টির মুনসুর রহমান, ভূমিহীন নেতা আব্দুস সাত্তার, কালিগঞ্জের নাগরিক নেতা অ্যাড. জাফরুল্লাহ ইব্রাহিম, কুতুব উদ্দিন, মোহাম্মদ ইব্রাহিম, জোৎন্সা দত্ত, সিনিয়র সাংবাদিক ও প্রখ্যাত নাগরিক নেতা অ্যাড. আবুল কালাম আজাদ প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময়

দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

দেবহাটায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কালিগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১০

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

১১

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না

১২

ঘণ্টায় ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন তৈরি করছে ভারত

১৩

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

১৪

এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ

১৫

ডিআইজিসহ ৩১ পদে রদবদল

১৬

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

১৭

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১৮

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

১৯

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

২০