বাংলাদেশ, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় সপ্তগ্রাম রিক্রিয়েশন ক্লাবের জয়

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরায় শহিদ শেখ রাসেল স্মৃতি ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় জয় পেয়েছে বাবুলিয়া সপ্তগ্রাম রিক্রিয়েশন ক্লাব।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে ডিবি ইউনাইটেড হাইস্কুল ফুটবল মাঠে বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখা আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় আশাশুনির বসুখালী সবুজ বাংলা ক্লাবকে ২-০ গোলে পরাজিত করে তারা।

খেলার রেফারির দায়িত্ব পালন করেন একরামুজ্জামান জনি, সহকারী রেফারি ছিলেন ইসমাইল হোসেন ও তানজিরুল ইসলাম।

এর আগে বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি ও ডিবি ইউনাইটেড হাই স্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মকসুমুল হাকিম, ডিবি ইউনাইটেড হাই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স ম শহিদুল ইসলাম, ডিবি ইউনাইটেড হাই স্কুলের বিদ্যোৎসাহী সদস্য শেখ আব্দুল আহাদ, ডিবি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি মো. নূর ইসলাম, ডিবি ইউনাইটেড হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ বোরহান উদ্দিন, ডিবি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম, ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবুল খায়ের, তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আশরাফুর রহমান খোকন, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মৃত্যুঞ্জয় প্রমুখ।

খেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এঁর জন্ম দিবস উপলক্ষে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্ম দিন উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. গোলাম রব্বানী।

প্রসঙ্গত, ২৯ সেপ্টেম্বর শুক্রবার বিকাল সাড়ে ৩টায় ডিবি ইউনাইটেড হাইস্কুল ফুটবল মাঠে শহিদ শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলায় অংশ নেবে গাভা ফুটবল একাদশ ও কুন্দুরিয়া ফুটবল একাদশ।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও জলবায়ু পরিবর্তন || আসাদুজ্জামান সরদার

১

বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী লন্ডনে মারা গেছেন

২

দেবহাটায় অস্ত্রের মুখে পোল্ট্রি খামার লুট!

৩

মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ

৪

মিথিলা এখন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক

৫

ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭

৬

বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

৭

শ‌্যামনগ‌রে বজ্রপাতে কাঠমিস্ত্রির মৃ/ত্যু

৮

শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি রবিউল বাশারের মতবিনিময়

৯

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে কাজ চলছে: জবি উপাচার্য

১০

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১১

কলারোয়ায় পানিতে ডুবে ২ সহোদর শিশুর মৃ/ত্যু

১২

বড়দলে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

১৩

অনিশ্চয়তায় কাটছে শারমিনের জীবন, চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আহবান

১৪

তালায় রাস্তার গাছ কাটার ঘটনায় তদন্ত

১৫

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

১৬

মিষ্টির শূন্য আসন: উপ-নির্বাচনে অংশ নিতে পারবে না জামায়াত জোট

১৭

চলতি মাসেই বিদায় নেবে বর্ষা, হতে পারে ঘূর্ণিঝড়

১৮

সাতক্ষীরার প্রাচীন ঐতিহ্য গুড় পুকুর মেলা শুরু

১৯

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০