বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৮ জানুয়ারি ২০২৪, ১১:৫৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

গণমানুষের নেতা হয়ে উঠেছেন আসাদুজ্জামান বাবু

ডেস্ক রিপোর্ট: বিরল জনপ্রিয়তার অধিকারী হয়ে উঠেছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ আসাদুজ্জামান বাবু। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েও বঞ্চিত হওয়া এই নেতা সাতক্ষীরার আপমর মানুষের মনিকোঠায় স্থান করে নিয়েছেন।

নির্বাচন বিশ্লেষকরা বলছেন, মোঃ আসাদুজ্জামান বাবু মনোনয়ন বঞ্চিত হয়েও যেভাবে দলের সিদ্ধান্তে, দলীয় স্বার্থে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামান আশুকে সমর্থন দিয়েছেন, তারজন্য নিজের কর্মী সমর্থকদের মাঠে নামিয়েছেন, মানুষের দ্বারে দ্বারে গিয়েছেন তা বিরল। কারণ এমন পরিস্থিতে কোনো নেতাকে অন্য প্রার্থীর জন্য মাঠে নামতে দেখা যায় না। সবচেয়ে বড় কথা হলো যে ব্যক্তি অন্যের জয়কে নিজের জয় বলে অবিহিত করতে পারেন, তার চেয়ে মহৎ আর কে হতে পারে।

শুধু সাতক্ষীরা সদর উপজেলা নয়, আসাদুজ্জামান বাবুকে মনোনয়ন দিয়েও প্রত্যাহারের নির্দেশ দেওয়ায় প্রচণ্ড দুঃখ পেয়েছিলেন সাতক্ষীরা জেলার আপমর জনতা। কিন্তু সেই দুঃখকে তিনি জয় করেছেন নির্বাচনের মাঠে থেকে, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে।

ভোটের হার বিবেচনায় বিশ্লেষকদের অনেকে বলছেন, সাতক্ষীরা সদর আসনে সবচেয়ে কম ভোট পড়ার একটা বড় কারণ আসাদুজ্জামান বাবুকে মনোনয়নপত্র প্রত্যাহারের নির্দেশ দেওয়া। তিনি প্রার্থী হলে সাতক্ষীরা-২ আসনে তিন লাখের উপরে ভোট পড়তো বলে ধারণা। আর যা ভোট পড়েছে সেটাও আসাদুজ্জামান বাবুর কারণে। এক্ষেত্রে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ অন্যান্য আওয়ামী লীগ নেতৃবৃন্দের ভূমিকাও উল্লেখযোগ্য।

এ প্রসঙ্গে ভোটের দিন বিকাল ৩টা ৫৫ মিনিটে আসাদুজ্জামান বাবুর সাথে সাক্ষাতের উদ্ধৃতি দিয়ে সদরের একটি ইউনিয়নের এক যুবলীগ নেতা বলেন, বাবু ভাই তখনও আমাদের হাসিমুখে বলেছেন আমাদের সকলের প্রচেষ্টায় একটা সুন্দর ভোট হয়ে গেল। আমাদের বিপুল ভোটে জয় হবে। অন্যের জয়কে নিজের জয় বলতে পারাটা বেশ কঠিন ও ব্যতিক্রম।

প্রসঙ্গত, সাতক্ষীরা জেলার চারটি নির্বাচনী এলাকায় এবার ভোট পড়েছে ৪১ দশমিক ৬ শতাংশ। এরমধ্যে সাতক্ষীরা-১ আসনে ৪২ দশমিক ৫ শতাংশ, সাতক্ষীরা-২ আসনে ৩৩ দশমিক ৫ শতাংশ, সাতক্ষীরা-৩ আসনে ৪৭ দশমিক ২ শতাংশ এবং সাতক্ষীরা-৪ আসনে ভোট পড়েছে ৪৯ দশমিক ৭ শতাংশ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে জবি ক্যাফেটেরিয়ায় খাবার, স্বাস্থ্যঝুঁকি!

তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জামায়াতকে ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর

ভাইভার নম্বর বাড়িয়ে সরকারি চাকরিতে স্বজনপ্রীতির সুযোগ বাড়াচ্ছে সরকার

ইউনূসের পথে বর্তমান সরকার, মার্কিন স্বার্থ রক্ষা করছে: ক্বাফী রতন

অবশেষে কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক

উপকূলীয় অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

আশাশুনিতে আ’লীগ নেতা অহিদুল মোল্লার বিএনপিতে অনুপ্রবেশ ঠেকাতে মানববন্ধন

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃ/ত্যু

১০

ঋশিল্পীতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত

১১

বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ, অক্টোবরেই দুই টেস্ট

১২

ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর

১৩

ব্যালন ডি’অরের সেরা গোলরক্ষকের তালিকায় কেপ ভার্দের ভোজিনহা

১৪

নুসরাত হ/ত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৫

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে মারুফা

১৬

বিএনপি-আ. লীগ সংঘর্ষে রণক্ষেত্র নড়াইল, নি/হত ১

১৭

সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের

১৮

বাংলাদেশের নতুন জার্সির দাম ১৬০০ টাকা, কারণ কী?

১৯

হাসিনাকে ফেরাতে সরকারের অবস্থান স্পষ্ট ও অনড়: তথ্য উপদেষ্টা

২০
error: Content is protected !!