বাংলাদেশ, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
১ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
২৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সেন্ট মার্টিনে স্পিডবোট ডুবে নারীর মৃত্যু, জীবিত উদ্ধার ২৩

ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের সেন্ট মার্টিনে স্পিডবোট ডুবে সৈয়দা বেগম নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। এ সময় ২৩ জন স্থানীয় ও পর্যটককে জীবিত উদ্ধার করা হয়।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সেন্ট মার্টিন জেটি ঘাট থেকে তিন কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সৈয়দা বেগম সেন্ট মার্টিনের ৩নং ওয়ার্ডের বাসিন্দা। আহতদের সেন্ট মার্টিন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন খন্দকার মুনিফ তকি বলেন, টেকনাফ থেকে ছেড়ে আসা একটি স্পিডবোটে পর্যটক ও স্থানীয় মিলে ২৪ জন যাত্রী ছিলেন। এটি সেন্ট মার্টিনের কাছাকাছি এলে উল্টে যায়। কোস্ট গার্ড খবর পেয়ে তাৎক্ষণিক ২৩ জনকে জীবিত উদ্ধার করে। এছাড়া একজন মারা যান। অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল ৮ জনের, মৃত্যু ৫০০ ছুঁই ছুঁই

১

বাংলাদেশের জন্য যা কিছু সম্ভব আমি করব: এরদোয়ান

২

এনআইডি সংশোধন নিয়ে ইসির জরুরি সতর্কবার্তা

৩

১৮-তে প্রেম, ২১-এ বিয়ে; আত্মহত্যার করতে চেয়েছিলেন অভিনেত্রী!

৪

লিটন-হৃদয়ের ব্যাটে বিপর্যয় সামলানোর চেষ্টায় বাংলাদেশ

৫

রাষ্ট্রদূত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা

৬

শিক্ষার্থীদের রাজনীতিতে আগ্রহী হওয়ার আশা প্রধানমন্ত্রীর, দিলেন তিন পরামর্শ

৭

দেশেই চিকিৎসা নিলেন স্বাস্থ্যমন্ত্রী, হার্টে পরানো হলো দুটি রিং

৮

অনুপ্রবেশ রোধে সীমান্তে বিজিবির কঠোর নিরাপত্তা

৯

গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও হবিগঞ্জে নতুন ডিসি

১০

দুবলার চরে রাসমেলায় যাওয়ার পাঁচটি রুট নির্ধারণ

১১

রোমাঞ্চকর জয়ে সিরিজ নিশ্চিত করল ভারত

১২

সুন্দরবন থেকে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

১৩

পাইকগাছায় জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন

১৪

আলিপুরে কমিউনিটি পুলিশিং সমাবেশ

১৫

জলবায়ু ন্যায্যতার দাবিতে কয়রায় মানববন্ধন

১৬

সাতক্ষীরায় গ্রিন কোয়ালিশনের সমন্বয় সভা

১৭

জলবায়ু ন্যায্যতা ও ক্ষতিপূরণের দাবিতে সাতক্ষীরায় ‌‘ক্লাইমেট স্ট্রাইক’

১৮

হরমুজ প্রণালীর কাছে দুটি তেলের ট্যাংকারে আগুন

১৯

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম

২০