বাংলাদেশ, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২১ জুন ২০২৩, ৪:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফাইনালে ভারতের কাছে হারল বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক: আগে ব্যাট করে বড় লক্ষ্য দিতে পারেনি ভারতের নারী ‘এ’ দল। কিন্তু সেই লক্ষ্য তাড়ায় শতরানও করতে পারল না বাংলাদেশ ‘এ’ দল।
ফলে দারুণ জয়ে শিরোপা ঘরে তুললো ভারতের মেয়েরা।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ওমেন্স ইমার্জিং কাপের ফাইনালে আজ বাংলাদেশ নারী ‘এ’ দল ৩১ রানে হেরেছে। হংকংয়ের মং ককে আগে ব্যাট করে ৭ উইকেটে ১২৭ রানের সংগ্রহ পায় ভারত। জবাবে বাংলাদেশ দলের ইনিংস গুটিয়ে যায় ৯৬ রানে।

লক্ষ্য তাড়ায় নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ। সেভাবে কোনো জুটিও গড়তে পারেননি কেউই। ব্যাট হাতে সর্বোচ্চ ১৭ রান এসেছে নাহিদা আক্তারের ব্যাট থেকে। এছাড়া দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল সোবহানা মোস্তারি (১৬) ও সাথী রানী (১৩)।

বল হাতে ভারতের শ্রেয়াঙ্কা পাতিল ৪ ওভারে ১৩ রান খরচ করে ৪ উইকেট তুলে নিয়েছেন। এছাড়া মান্নাত কশ্যপ ৩টি এবং কণিকা আহুজা ২টি উইকেট ঝুলিতে পুরেছেন।

এর আগে দীনেশ বৃন্দা ও কণিকা আহুজার ত্রিশোর্ধ্ব দুটি ইনিংসে ভর করে লড়াই করার মতো পুঁজি পায় ভারত। এছাড়া ওপেনার উমা ছেত্রী ২২ রান এবং শ্বেতা সেহরাওয়াত ১৩ রান করেন।

বল হাতে বাংলাদেশের নাহিদা আক্তার ৪ ওভারে ১৩ রান খরচে নেন ২ উইকেট। সমান উইকেট গেছে সুলতানা খাতুনের ঝুলিতেও। তবে তিনি ছিলেন তুলনামূলক খরুচে। এছাড়া সানজিদা আক্তার ও রাবেয়া খান নিয়েছেন ১টি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

ভারত নারী ‘এ’ দল: ২০ ওভারে ১২৭/৭ (দীনেশ ৩৬, কণিকা ৩০; নাহিদা ১৩/২, সুলতানা ৩০/২)

বাংলাদেশ নারী ‘এ’ দল: ১৯.২ ওভারে ৯৬/১০ (নাহিদা ১৭, সোবহানা ১৬; শ্রেয়াঙ্কা ১৩/৪, মান্নাত ২০/৩)

ফলাফল: ভারত নারী ‘এ’ দল ৩১ রানে জয়ী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জের মথুরেশপুরে বিএনপির কর্মী সম্মেলন

১

কন্যাশিশুর নিরাপত্তা মানেই ভবিষ্যতের নিরাপত্তা || খান মোঃ আবু হাসান

২

সেনা নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামের বিশেষ চালান

৩

লঙ্কানদের কাছে ৬৩ রানে হার, হাতছাড়া হলো ব্রোঞ্জও

৪

সাতক্ষীরায় চায়ের দোকানে ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

৫

সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও জলবায়ু পরিবর্তন || আসাদুজ্জামান সরদার

৬

বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী লন্ডনে মারা গেছেন

৭

দেবহাটায় অস্ত্রের মুখে পোল্ট্রি খামার লুট!

৮

মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ

৯

মিথিলা এখন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক

১০

ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭

১১

বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

১২

শ‌্যামনগ‌রে বজ্রপাতে কাঠমিস্ত্রির মৃ/ত্যু

১৩

শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি রবিউল বাশারের মতবিনিময়

১৪

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে কাজ চলছে: জবি উপাচার্য

১৫

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৬

কলারোয়ায় পানিতে ডুবে ২ সহোদর শিশুর মৃ/ত্যু

১৭

বড়দলে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

১৮

অনিশ্চয়তায় কাটছে শারমিনের জীবন, চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আহবান

১৯

তালায় রাস্তার গাছ কাটার ঘটনায় তদন্ত

২০