বাংলাদেশ, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
১৮ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিয়ের জন্য কেমন পুরুষ চান, জানালেন মিমি

বিনোদন ডেস্ক: তারকাদের জীবনসঙ্গী হওয়ার স্বপ্ন অনেকেরই থাকে। কিন্তু ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী কেবল তারকা হিসেবেই পরিচিত নন, এর বাইরেও তার আরও একটি পরিচয় হচ্ছে- তিনি তৃণমূলের একজন সংসদ সদস্য। তাহলে রাজনীতির মাঠ থেকে শোবিজ অঙ্গন দুই ক্ষেত্রেই দাপিয়ে বেড়ানো মিমির স্বামী হিসেবে পছন্দ হবে কেমন পুরুষ?

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে মুখ খুলেছেন তিনি। যেখানে মিমি জানিয়েছেন, সঙ্গী হিসেবে এমন কাউকেই পছন্দ হবে তার, যিনি তাকে নিয়ে ‘ইনসিকিউরড’ থাকবেন না।

মিমি বলেন, ‘আমার সময়ই নেই। এমন নয় যে, প্রেম করিনি। কিন্তু একটা বিষয় বুঝেছি, আমি নানাবিধ কাজ নিয়ে ব‌্যস্ত থাকি, সেটা যদি কোনো মানুষ বুঝতে পারেন, আমার কাজকে শ্রদ্ধা করেন, তাহলে সে আমার জীবনে আসবেন।’

বিষয়টি ব্যাখ্যা করে মিমি চক্রবর্তী বলেন, ‘আই ডোন্ট ওয়ান্ট ইনসিকিউরড মেন ইন মাই লাইফ। যদিও এমন পুরুষ মেলা কঠিন। আমি ওই চৌদ্দ-ষোল ঘণ্টা কাজ করে বাড়ি ফিরে জবাবদিহি করতে পারব না, কার সঙ্গে ছিলাম, এই ছবিটা কেন, এটা কে, ওখানে কী হয়েছে– এত ব্যাখ্যা দিতে পারব না। আই হ‌্যাভ ডান দ‌্যাট। সেই স্পেসে আমি আর নেই। তেমন কিছু ঘটলে, নিশ্চয়ই জানাব।’

ব্যক্তিগত জীবনে পরিচালক ও বিধায়ক রাজ চক্রবর্তীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন মিমি। ‘বোঝে না সে বোঝে না’ সিনেমায় অভিনয় করতে গিয়ে এ সম্পর্কের সূচনা। দীর্ঘদিন চুটিয়ে প্রেম করেন মিমি-রাজ। এ জুটির সম্পর্ক নিয়ে টলিউডে জলঘোলা কম হয়নি। কিন্তু তারপরও ভেঙে যায় এই সম্পর্ক। আকস্মিকভাবে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে বিয়ে করে চমকে দেন রাজ চক্রবর্তী। তারপর মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিলেন মিমি।

মিমি চক্রবর্তীর পরবর্তী সিনেমা ‘রক্তবীজ’। এ সিনেমায় প্রথমবার পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার সহশিল্পী হিসেবে রয়েছেন আবির চ্যাটার্জি। নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখার্জি পরিচালিত এ সিনেমা আগামী পূজায় মুক্তি পাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনতা ব্যাংকের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এক আইডিতেই সকল সেবা

দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরামের সভা

সাতক্ষীরার উন্নয়নে জেলা পরিষদ প্রশাসকের সাথে নাগরিক কমিটির মতবিনিময়, স্মারকলিপি পেশ

আশাশুনিতে অপদ্রব্য পুশকৃত ১৩৪২ কেজি বাগদা চিংড়ি বিনষ্ট

পুলিশ সুপারের সাথে ক্রিকেট আম্পায়ার্স নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

জেলা পরিষদ প্রশাসক হাবিবের সঙ্গে জনতা ব্যাংক কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাত

আর্জেন্টিনাকে হটিয়ে শীর্ষে ফ্রান্স

শ্যামনগরে কৃষি পুনর্বাসন প্রকল্পে বাজার দরের চেয়ে বেশিমূল্যে উপকরণ ক্রয়ের অভিযোগ

চমক রেখে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

১০

দীপিকা-ক্যাটরিনাকে ছাড়িয়ে শীর্ষে আলিয়া!

১১

যুক্ত হলো পূর্বাচল, বড় হচ্ছে ঢাকা

১২

‘১-০ ব্যবধানে জিতব’, আর্জেন্টিনাকে হুঁশিয়ারি কেপ ভার্দের প্রেসিডেন্টের

১৩

আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয়: শফিকুর রহমান

১৪

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

১৫

এইচএসসির কেন্দ্রে সিসিটিভি, পুলিশ কর্মকর্তার থাকবে বডি-ওর্ন ক্যামেরা

১৬

উপহার হিসেবে পশ্চিমবঙ্গ-ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আম পাঠালো বাংলাদেশ সরকার

১৭

নতুন ৩ উপজেলা ও ১টি থানা অনুমোদন

১৮

রোটাবর্ষ উপলক্ষে র‍্যালি

১৯

ইকুয়েডরকে বিদায় করে শেষ ষোলোতে মেক্সিকো

২০
error: Content is protected !!