বাংলাদেশ, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
২৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৯ এপ্রিল ২০২৪, ৯:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে পানির ট্যাংক নিয়ে তুলকালাম, ফোনের পরে ফোন!

সুলতান শাহাজান, শ্যামনগর: দ্য এডিটরস-এ ‘শ্যামনগরে জনস্বাস্থ্যের বৃষ্টির পানি সংরক্ষণ প্রকল্পে হরিলুট’ শিরোনামে সংবাদ প্রকাশের পর তুলকালাম শুরু হয়েছে।

সংবাদটি জনপ্রিয় এই নিউজ পোর্টাল থেকে তুলে নেওয়ার জন্য প্রতিবেদক ও সংবাদ মাধ্যমটির দায়িত্বরতদের কাছে আসছে একের পর এক ফোন। কেউ দিচ্ছেন হুমকি, কেউ অফার করছেন বিশেষ সুবিধার। অনেকেই জানাচ্ছেন আরও দুর্নীতির খবর। সাবেক এমপি জগলুল হায়দারের সংশ্লিষ্টতা থাকায় অনেকেই নিচ্ছেন মজা। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের লোকজন চেষ্টা করছেন ম্যানেজ করার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সংবাদটির নিচে বাহবা দিচ্ছেন অনেকেই।

এদিকে, শ্যামনগরে জনস্বাস্থ্যের বৃষ্টির পানি সংরক্ষণ প্রকল্পে হরিলুট শিরোনামে সংবাদ প্রচারিত হওয়ার পর বর্তমান সংসদ সদস্য এস.এম আতাউল হক দোলন তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে সাতক্ষীরা-৪ আসনের সাধারণ মানুষের প্রতি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রদত্ত পানির ট্যাংক গ্রহণের ক্ষেত্রে সরকার নির্ধারিত অর্থের বাহিরে কোনো লেনদেন না করার আহ্বান জানিয়েছেন। এতে সাধারণ মানুষের কাছে প্রশংসায় ভাসছেন তিনি।

প্রসঙ্গত, শ্যামনগর উপকূলীয় এলাকায় সুপেয় পানি সংকট নিরসনে ‘সমগ্রদেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প’ ও ‘উপকূলীয় জেলাসমূহে বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে পানি সরবরাহ’ নামে দুটি প্রকল্পের আওতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৩ হাজার লিটারের পানি ট্যাংক ও অন্যান্য সরঞ্জামাদিসহ স্থাপন করা হচ্ছে। এসব প্রকল্পের আওতায় উপকারভোগী প্রতি সরকারের ব্যয় প্রায় ৪২ হাজার ২০০ টাকা (ভ্যাট ট্যাক্সসহ)। তবে সরকারি বরাদ্দের এই পানির ট্যাংক বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলতা ডায়াবেটিক হাসপাতাল কল্যাণ সমবায় সমিতির বিরুদ্ধে ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

খেশরার কলাগাছি গ্রামে সড়ক নির্মাণ কাজ উদ্বোধন

সাতক্ষীরা জেলা এনসিপির কমিটি প্রত্যাখ্যান, গণপদত্যাগের হুশিয়ারি

দেবহাটায় এসএসসিতে পাসের হার ৬১.০৮%, দাখিলে ৫২.২২% ও ভোকেশনালে ২৩.২৪%

সিলভার জুবিলি মডেল স্কুলের সভাপতি নির্বাচিত হওয়ায় সাংবাদিক বেলাল হোসাইনকে অভিনন্দন

সাতক্ষীরায় বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব

পরমাণু চুক্তি ছাড়াই ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে প্রস্তুত ট্রাম্প

ম্যানেজিং কমিটির হাতেই ফিরছে শিক্ষক নিয়োগ, সরকারের সিদ্ধান্ত ‘চূড়ান্ত’

সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

ঋশিল্পীতে শিশুদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ

১০

কয়রার যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ

১১

বিল থেকে ছেলের নিথর দেহ উদ্ধার করলেন বাবা

১২

আশাশুনিতে নিখোঁজের ২ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১৩

পাস করেনি সাতক্ষীরার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী

১৪

চাঁদাবাজির মামলায় হাজী নজরুল ও তার সহযোগী কারাগারে

১৫

‘র’ প্রধান পরাগ জৈন এখন ঢাকায়

১৬

তারেক রহমানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

১৭

সাতক্ষীরা জেলা আ’লীগের সম্পাদক নজরুল ইসলামকে ৫ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

১৮

সাতক্ষীরায় নগর পরিবেশ ব্যবস্থাপনায় সমন্বয়ের তাগিদ

১৯

এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন

২০
error: Content is protected !!