বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৩০ এপ্রিল ২০২৪, ৭:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দল ঘোষণা করলো ভারত, অধিনায়ক রোহিত, আছেন কোহলি-পান্ডিয়া

ডেস্ক রিপোর্ট: টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নিয়ে সম্ভবত সবচেয়ে বেশি আলোচনা হয়েছে ভারতে। ভারতীয় নির্বাচকরাও ছিলেন খুব বিপদে। কাকে রেখে কাকে দলে নেবেন, সে সিদ্ধান্তও নিতে কষ্ট হয়েছে তাদের।

সবচেয়ে বেশি সমস্যা হয়েছিলো তিনটি বিষয়ে। অধিনায়ক রোহিত শর্মা নাকি অন্য কেউ? বিরাট কোহলিকে কী দলে রাখা হবে? সর্বশেষ হার্দিক পান্ডিয়াকে নিয়ে ছিলো সবচেয়ে বেশি আলোচনা। অনেকেই বলেছিলো পান্ডিয়াকে বাদ দিয়েই দল গঠন করা উচিৎ।

শেষ পর্যন্ত একটা সমাধানের পথেই হাঁটলেন অজিত আগারকারের নেতৃত্বাধীন ভারতের নির্বাচক কমিটি। রোহিত শর্মার নেতৃত্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে ভারত। ১৫ সদস্যের দলে রয়েছেন বিরাট কোহলি এবং হার্দিক পান্ডিয়া দু’জনই।

১ জুন থেকে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে শুরু হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় দলে রয়েছে জশস্বি জয়সওয়ালের মত তরুণ ক্রিকেটাররাও। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো, ১৬ মাস পর ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটলো উইকেটরক্ষক ব্যাটার রিশাভ পান্তের।

এ বারের আইপিএলে দারুণ ফর্মে রয়েছেন বিরাট কোহলি। স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা হলেও এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রান তার ব্যাট থেকেই এসেছে। বিরাটকে দলে চেয়েছিলেন রোহিত শর্মাও। তাই তাকে বাদ দেওয়ার প্রশ্নই ওঠে না।

তবে বিশ্বকাপে ওপেনার হিসাবে বিরাটকে দেখা যাবে কি না তা স্পষ্ট নয়। কারণ দলে রোহিত এবং জশস্বি রয়েছেন। তারাও ওপেনার। ফলে ভারত চাইলে বাঁহাতি-ডানহাতি ওপেনিং জুটি তৈরি করতেই পারে। সেক্ষেত্রে তিন নম্বরে ব্যাট করবেন বিরাট। ওপেনার হিসেবে দলে থাকতে পারতেন শুভমান গিল। কিন্তু আইপিএলে ভালো ফর্মে নেই তিনি। ফলে গিলের জায়গা হলো রিজার্ভ বেঞ্চে।

ভারতীয় দলে রয়েছেন টি-টোয়েন্টি ক্রমতালিকায় এক নম্বরে থাকা ব্যাটার সূর্যকুমার যাদব। উইকেটরক্ষক হিসাবে দলে জায়গা হল পান্তের। সেই সঙ্গে দলে রয়েছেন সাঞ্জু স্যামসনও। পেসার মোহাম্মদ শামি বাদ পড়লেন বিশ্বকাপের দল থেকে। আলোচনায় ছিলেন দিনেশ কার্তিকও। কিন্তু তাকেও বিবেচনায় আনলেন না নির্বাচকরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৫ জনের ভারতীয় দল
রোহিত শর্মা (অধিনায়ক), জশস্বি জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশাভ পান্ত (উইকেটরক্ষক), সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শিবাম দুবে, রবিন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদিপ যাদব, ইয়ুজবেন্দ্র চাহাল, আর্শদিপ সিংহ, জশপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

রিজার্ভ: শুভমান গিল, রিঙ্কু সিংহ, খলিল আহমেদ, আভেশ খান।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনকে বনদস্যু মুক্ত করার দাবিতে মানববন্ধন

১

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

২

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

৩

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

৪

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৫

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৬

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৭

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৮

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৯

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

১০

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

১১

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১২

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১৩

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১৪

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৫

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৬

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৭

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৮

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৯

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

২০