বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৬ নভেম্বর ২০২৩, ২:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জলবায়ু সুবিচারের দাবি: বিশ্ব নেতারা প্রতিশ্রুতি দেয়, রক্ষা করে না

ডেস্ক রিপোর্ট: আসন্ন জলবায়ু সম্মেলনকে (কপ-২৮) সামনে রেখে ‘জলবায়ু সুবিচার’ এর দাবিতে সাতক্ষীরায় পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সাতক্ষীরা কেন্দ্রীয় শহিদ মিনারের পাদদেশে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

গবেষণা প্রতিষ্ঠান বারসিক, স্বেচ্ছাসেবী সংগঠন কোস্টাল ইয়ূথ নেটওয়ার্ক এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম আয়োজিত এই সমাবেশে অংশ নিয়ে নানা শ্রেণী পেশার মানুষ জলবায়ু ন্যায্যতার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন।

এ সময় তারা বলেন, বিশ্বের উন্নত দেশগুলো বিগত সময়ে কার্বন নিঃসরণের হার কমানো ও ক্ষতিপূরণ প্রদানের বিষয়ে নানা প্রতিশ্রুতি দিলেও তারা প্রতিশ্রুতি রক্ষা করেনি। বৈশ্বিক উষ্ণতা রোধে অবশ্যই তাদের কার্বন নিঃসরণের হার কমাতে হবে। একই সাথে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে প্রতিশ্রুত ক্ষতিপূরণ প্রদান করতে হবে। কিন্তু আমাদের কথা কী দুবাই সম্মেলন পর্যন্ত পৌঁছাবো।

সমাবেশ থেকে জলবায়ু সম্মেলনে অংশগ্রহণকারী বিশ্ব নেতাদের প্রতি অবিলম্বে জলবায়ু তহবিল গঠনের দাবি জানানো হয়।

সমাবেশে পরিবেশ কর্মী অধ্যক্ষ আশেক-ই-এলাহীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ও অংশ নেন জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, উদীচীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, উন্নয়ন কর্মী মাধব চন্দ্র দত্ত, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, মিজানুর রহমান, গোলাম সরোয়ার, ভূমিহীন নেতা আব্দুস সামাদ, কবি সরদার গিয়াস উদ্দীন, কোস্টাল ইয়ূথ নেটওয়ার্কের সভাপতি রাইসুল ইসলাম, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সভাপতি হাবিবুল হাসান, প্রথম আলো বন্ধুসভার সভাপতি কর্ন বিশ্বাস কেডি, ভলেন্টিয়ার ফর বাংলাদেশের তরিকুল ইসলাম, বারসিক কর্মকর্তা গাজী মাহিদা মিজান প্রমুখ।

পরে জলবায়ু ন্যায্যতার দাবিতে একটি বিশাল পদযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১০

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১১

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১২

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

১৩

দেবহাটায় যুবদলের আনন্দ মিছিল

১৪

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও হয়নি মামলা

১৫

জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

১৬

শিশু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

১৭

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

১৮

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

১৯

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

২০