বাংলাদেশ, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৬ এপ্রিল ২০২৩, ৭:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রার আমাদী ইউপি চেয়ারম্যানের হাতে সার্ভেয়ার লাঞ্ছিত

কয়রা প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলা আমাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলাম জুয়েল ও তার বাহিনীর হাতে লাঞ্ছিত ও মারপিটের শিকার হয়েছেন উপজেলা প্রকৌশলী মুহাম্মদ দারুল হুদা, উপ-সহকারী প্রকৌশলী আফজাল হোসেন, সার্ভেয়ার মোঃ আক্তারুজ্জামান ও অফিস সহকারী মো. রিয়াদ হোসেন।

এ ঘটনায় বুধবার (৫ এপ্রিল) খুলনা জেলা প্রশাসকের দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।

বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মামলা করার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক।

মারপিটের শিকার আক্তারুজ্জামান বলেন, আমাদী ইউনিয়নের সোনাখালী খালের বাৎসরিক ইজারা বন্দোবস্তের জন্য গত সোমবার (৩ এপ্রিল) আমরা খালটির সীমানা নির্ধারণের জন্য যাই। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ও অবগত ছিলেন। সেখানে যাওয়ার পর ইউপি সদস্য মো. মঈনুল ইসলাম লিটন তাদের সুবিধা মতো স্থান থেকে খালের সীমানা নির্ধারণের জন্য চাপ দিতে থাকে। এ সময় চেয়ারম্যান জুয়েলসহ আরও ৫০-৬০ জন উপস্থিত ছিলেন। তারাও ইউপি সদস্য লিটনের পছন্দ অনুযায়ী স্থান থেকে সীমানা নির্ধারণের জন্য চাপ দিতে থাকে। এ বিষয় নিয়ে আমরা সরকারি কাজে আমাদের সীমাবদ্ধতার বিষয়টি উল্লেখ করলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।

একপর্যায়ে চেয়ারম্যান জুয়েল, ইউপি সদস্য লিটন, স্থানীয় শাহিনুর ইসলাম, আল মামুন, জাহাঙ্গীর মোড়ল, মহাসিন সানা, নাঈমুর রহমান, লুৎফর মোড়ল, নুর ইসলাম গাজী, আব্দুল্লাহ, মগবার আলী মোড়ল, আজগর, ছলেমান, রাজুসহ কয়েকজন আমার ওপর হামলা করে। এছাড়াও অফিস সহকারী রিয়াদকে বেধড়ক মারপিট করে এবং সরকারি কাজ বাস্তবায়নে বাধা দেয়।

অপরদিকে উপজেলা প্রকৌশলী মুহাম্মদ দারুল হুদা, উপ-সহকারী প্রকৌশলী আফজাল হোসেন আমাদের ঠেকাতে আসলে তাদের ওপর চড়াও হলে স্থানীয় কয়েকজন লোক তাদের সরিয়ে নিয়ে যায়। তাদের মারতে না পেরে চেয়ারম্যান ও তার বাহিনী গালিগালাজ শুরু করে। এ সময় আমার ফোন দিয়ে একজন পুরো ঘটনা ভিডিও করছিলো। চেয়ারম্যানের লোকজন তাদের সবার মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন তিনি।

অফিস সহকারী মো. রিয়াদ হোসেন বলেন, মারপিটর করার পর আমাদের অবরুদ্ধ করে তাদের পাটনিখালী পূর্ব পাড়া মৎস্যজীবী সমিতির পক্ষে প্রতিবেদন দিতে ব্যাপক চাপ সৃষ্টি করেন। এক পর্যায়ে আমরা সেখান থেকে সরে আসি।

কয়রা উপজেলা নির্বাহী অফিসার মো. মমিনুর রহমান বলেন, ঘটনাটি জানার পর উপজেলা ইঞ্জিনিয়ার, চেয়ারম্যান ও সার্ভেয়ারকে নিয়ে গত মঙ্গলবার আমার কার্যালয়ে বসেছিলাম। যে ঘটনা ঘটেছে খুবই দুঃখজনক। এ বিষয়ে সার্ভেয়ার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যান জিয়াউল ইসলাম জুয়েল বলেন, সেখানে কাউকে মারপিট করা হয়নি। খালের সীমানা নির্ধারণ নিয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়। পরে সেটি মীমাংসাও হয়ে গেছে।

এ বিষয়ে খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন বলেন, বৃহস্পতিবার (৬ এপ্রিল) ভুক্তভোগীদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি জানতে পেরেছি। জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এর বাইরে সংক্ষুবদ্ধ ব্যক্তি ইচ্ছে করলে মামলা করতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিমা বিসর্জন দেখতে গিয়ে অতিরিক্ত মদ পান, ৪ দিন পর কিশোরের মৃত্যু

১

বসতভিটা নিয়ে বিরোধের জেরে শ্যামনগরে সংঘর্ষ, মা-ছেলেসহ আহত ৩

২

ঘূর্ণিঝড় অর্ণব: মঙ্গলবার রাত থেকে পশ্চিমবঙ্গে দুর্যোগ

৩

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের যে ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর

৪

ডি-থ্রি ট্রফির নিলাম: একনজরে ছয় দলের পূর্ণাঙ্গ স্কোয়াড

৫

আশাশুনিতে ধর্ষণচেষ্টার অভিযোগে একজন গ্রেফতার

৬

সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা

৭

জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি

৮

৭ নভেম্বর উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

৯

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

১০

ব্যালন ডি’অর জিতলে কত টাকা পান ফুটবলাররা?

১১

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি

১২

একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রার বদলি

১৩

বাংলাদেশে উন্নয়নে জাপানের অব্যাহত সহযোগিতা চান প্রধানমন্ত্রী

১৪

ভূমিকম্পে কেঁপে উঠল এশিয়ার দুই দেশ

১৫

দেবহাটায় এলএফও সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ

১৬

সুন্দরবনের পথে পথে জীবনের নানা গল্প || সুলতান শাহাজান

১৭

মানবেতর জীবন কাটছে বৃদ্ধ সাকাত-আনোয়ারা দম্পতির

১৮

ভারতীয় গোয়েন্দার সাথে গোলাম পরওয়ারের গোপন বৈঠক, দাবি রাশেদ খাঁনের

১৯

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

২০