বাংলাদেশ, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১১ মার্চ ২০২৪, ৬:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইসলামফোবিয়া রুখে দেওয়ার আহ্বানে রমজানের শুভেচ্ছা জানালেন ট্রুডো

আন্তর্জাতিক ডেস্ক | পবিত্র রমজান মাস উপলক্ষে মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি সারা বিশ্বের মুসলমানদের জন্য মহিমান্বিত ও শান্তিপূর্ণ রমজান কামনা করেছেন।

স্থানীয় সময় রোববার (১০ মার্চ) কানাডার প্রধানমন্ত্রীর ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই শুভেচ্ছা জানান উত্তর আমেরিকার এই দেশটির প্রধানমন্ত্রী।

বিবৃতিতে জাস্টিন ট্রুডো বলেন, সূর্যাস্তের পর থেকে আজ রাতে কানাডা এবং সারা বিশ্বের মুসলিম সম্প্রদায় পবিত্র রমজান মাস শুরু করবে। আসন্ন সপ্তাহগুলোতে মুসলিমদের পরিবার এবং তাদের বন্ধুরা প্রার্থনা করতে এবং মহত্ত্ব ও উদারতা প্রদর্শনে একত্রিত হবে। সারাদিন তারা অভুক্ত থেকে(রোজা রেখে) সূর্যাস্তের সময় তারা ইফতারের জন্য জড়ো হবে। যেখানেই পালন করা হোক না কেন, রমজান সর্বদাই সহানুভূতি, কৃতজ্ঞতা এবং পরিবারের মূল্যবোধকে সম্মান করার একটি সুযোগ সামনে এনে দেয়।

তিনি বলেন, দেশের জন্য মুসলিম কানাডিয়ানরা যে অবদান রেখেছেন এবং রেখে চলেছেন; তার স্বীকৃতি দানে রমজান আমাদের সকলের জন্য একটি সুযোগ তৈরি করে দিয়েছে। প্রায় ১৮ লাখ মুসলমান কানাডাকে তাদের বাড়ি বলে থাকেন এবং তাদের কারণে আমাদের দেশ আরও বেশি সমৃদ্ধ।

এই সময় ইসলামফোবিয়া রুখে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যেহেতু মুসলিম সম্প্রদায় রমজানকে উদারতা এবং সহানুভূতির সঙ্গে পালন করে, আমরা আমাদের সবার দায়িত্ব, যেখানেই ইসলামফোবিয়া, বর্ণবাদ এবং ঘৃণামূলক ঘটনা ঘটবে, সেগুলোর বিরুদ্ধে সেখানেই রুখে দাঁড়ানো। এই সময় গাজায় অবাদ ত্রাণ কার্যক্রম পরিচালনার আহ্বানও জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি রবিউল বাশারের মতবিনিময়

১

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে কাজ চলছে: জবি উপাচার্য

২

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৩

কলারোয়ায় পানিতে ডুবে ২ সহোদর শিশুর মৃ/ত্যু

৪

বড়দলে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

৫

অনিশ্চয়তায় কাটছে শারমিনের জীবন, চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আহবান

৬

তালায় রাস্তার গাছ কাটার ঘটনায় তদন্ত

৭

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

৮

মিষ্টির শূন্য আসন: উপ-নির্বাচনে অংশ নিতে পারবে না জামায়াত জোট

৯

চলতি মাসেই বিদায় নেবে বর্ষা, হতে পারে ঘূর্ণিঝড়

১০

সাতক্ষীরার প্রাচীন ঐতিহ্য গুড় পুকুর মেলা শুরু

১১

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

১৩

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

১৪

সাতক্ষীরায় নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

১৫

সখিপুরে শিশুদের মাঝে জার্সি বিতরণ

১৬

৪ দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে

১৭

অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

১৮

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

১৯

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮

২০