বাংলাদেশ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৮ জুলাই ২০২৪, ২:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা সদর থানা ঘেরাওয়ের চেষ্টা, পুলিশের ফাকা গুলি, লাঠিচার্জ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় কোটা সংস্কার আন্দোলনের নেতাকর্মীরা সদর থানা ঘেরাওয়ের চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ ও চার রাউন্ড ফাঁকা গুলি করেছে। এতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় ইট পাটকেল নিক্ষেপে তিন পুলিশ সদস্যসহ আন্দোলনকারীদের অন্তত ১০ জন আহত হয়েছেন। আটক করা হয়েছে ১৫জনকে।

আহত পুলিশ সদস্যরা হলেন, সদর থানা পুলিশের এএসআই জিল্লুর রহমান, ডিবি পুলিশের এএসআই শাহানুর হোসন ও কনস্টেবল নাদিম।

প্রত্যক্ষদর্শীরা জানান, কোটা সংস্কার আন্দোলনের নেতা-কর্মীরা বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সাতক্ষীরার চৌরঙ্গী মোড়ে জড়ো হয়। পরে তারা মিছিল নিয়ে হাসপাতাল মোড় হয়ে সঙ্গীতা সিনেমা হলের সামনে অবস্থান নেয়। একপর্যায়ে আন্দোলনকারীরা নিউমার্কেট মোড় অতিক্রম করে সাতক্ষীরা সদর থানা ঘেরাও করার চেষ্টা করে। এসময় পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে ও চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে সদর থানা সংলগ্ন শহীদ আব্দুর রাজ্জাক পার্কসহ বিভিন্ন স্থান থেকে কমপক্ষে ১৫ জনকে আটক করা হয়।

আন্দোলনকারীদের অনেকেই জানান, পুলিশ তাদের কখনই অসহায়তা করেনি। মিছিলটি যখন পাকাপোল হয়ে নারকেলতলার দিকে চলে যাবে, ঠিক তখনই কয়েকজনের কথা মত মিছিলটি সদর থানার দিকে যায়। তখনও পরিস্থিতি ভালো ছিল। মিছিল থেকে হঠাৎ থানা ভবনের দিকে ইটপাটকেল নিক্ষেপ করা হলে পুলিশ লাঠিচার্জ শুরু করে। এতে তারা ছত্রভঙ্গ হয়ে যান। পরে পুলিশের কাছে অনুমতি নিয়েই আন্দোলনকারীরা শহরের খুলনা রোড মোড়ে অবস্থান নেয়।

কোটা আন্দোলনের নেতারা জানান, গতকাল রাত থেকে এপর্যন্ত কমপক্ষে ৩৫ জনকে আটক করেছে পুলিশ।

সাতক্ষীরা সদর থানার ওসি মহিদুল ইসলাম ইসলাম জানান, আন্দোলনকারীদের ইটপাটকেল নিক্ষেপে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে শহরের পরিস্থিতি শান্ত রয়েছে।

এদিকে, কোটা আন্দোলনের নামে সহিংসতা প্রতিরোধে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে অবস্থান নেয় দলটির নেতাকর্মীরা। এসময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়রা পারভীন সেঁজুতি, জেলা আওয়ামী লীগের সভাপতি একে ফজলুল হক, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান বাবু ও ফিরোজ কামাল শুভ্র, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহাজান আলীসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা

কাকডাঙ্গা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গায়ে নির্মিত হচ্ছে পোল্ট্রি খামার, বন্ধের দাবি

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ

বিনা জামানতে তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন কর্মসূচি চালু

দেশে ‘বৈদ্যুতিক ট্রেন’ চালুর ঘোষণা, চলবে যেসব রুটে

নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

বিকেলের দিকে শরীর নিস্তেজ লাগে? জেনে নিন সম্ভাব্য কারণ ও করণীয়

ঢাকার ২ সিটিতে জামায়াতের প্রার্থী ঘোষণা

মহিলা বিষয়ক অধিদপ্তরের অনুদানের চেক পেল ৫০টি মহিলা সমিতি

১০

বাংলাদেশের জালে উত্তর কোরিয়ার ১০ গোল

১১

শাস্ত্রীয় ভরতনাট্যম কর্মশালা সম্পন্ন করলেন সাতক্ষীরার শায়নী

১২

স্থানীয় ভোট: ২৩-২৫ সেপ্টেম্বর দলগুলোর সঙ্গে ইসির সংলাপ

১৩

অন্যায় প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে: কাউসার আজিজ

১৪

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩

১৫

কলারোয়ায় এবার ২৬০টি মৌবাক্স পুকুরে ফেলে লাখ লাখ মৌমাছি হত্যা!

১৬

সুন্দরবনে ঘুমন্ত দুই জেলেকে কুপিয়ে জখম, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি

১৭

ডোপ টেস্টে পজেটিভ, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

১৮

ডাকসুর সংগ্রহশালায় এবার গোলাম আযমের জুতাপেটার ছবি

১৯

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী

২০
error: Content is protected !!