বাংলাদেশ, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
২১ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১ অক্টোবর ২০২৩, ১০:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

সুলতান শাহজান: ইঁদুরের উপদ্রব থেকে বাঁচতে ধানের জমিতে বৈদ্যুতিক ফাঁদ পেতেছিলেন শোকর আলী গাজী (৫৮)। অসাবধানতাবশত সেই বৈদ্যুতিক ফাঁদেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তার।

শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের উত্তর কদমতলা গ্রামে এ ঘটনা ঘটে।

শোকর আলী উত্তর কদমতলা গ্রামের মৃত মোবারক গাজীর ছেলে।

তার স্বজনরা জানান, শোকর আলী বাড়ির পাশের একটি জমিতে ধান চাষ করেন। ধান ক্ষেতে ইঁদুরের উপদ্রব দেখা দেওয়ায় সম্প্রতি তিনি ক্ষেতে বিদ্যুতের সংযোগ দিয়ে ফাঁদ তৈরি করেন। শনিবার মাগরিবের নামাজের পর শোকর আলী বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি। পরে রাত সাড়ে ৯টার দিকে পরিবারের লোকজন তাকে ধান ক্ষেতে ইঁদুর মারা ফাঁদে বিদ্যুতায়িত হয়ে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে মরদেহ উদ্ধার করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা!

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীতে সমাধিসৌধে শ্রদ্ধা

১১ দলীয় ঐক্যের জোটের লংমার্চ: ‘গ্যাস দে বিদ্যুৎ দে নইলে গদি ছাইড়া দে’

কোরআনের বর্ণনায় অন্তরের সুস্থতা ও অসুস্থতা || মুফতি আতাউর রহমান

আশুলিয়ায় বন্ধ ঘরে স্বামী-স্ত্রী ও নবজাতকের মরদেহ

সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

শ্যামনগরে যাত্রা করলো হেতালখালি মানবসেবা ফাউন্ডেশন

কয়রায় ইয়াবাসহ ৩ মাদক কারবারী আটক

পরীক্ষার্থীর দুধের শিশুকে কোলে তুলে নিয়ে প্রশংসায় ভাসছেন কনস্টেবল শিল্পী

দেবহাটায় দৃষ্টিপাত সম্পাদক জি.এম ন‍ূর ইসলামের স্মরণ সভা

১০

বিদ্যুৎ বিল বেশি আসায় প্রধানমন্ত্রীকে কটূক্তি, সেই যুবক কারাগারে

১১

দেবহাটায় দ্য এডিটরস’র ৭ম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা

১২

গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় জবাবদিহিতা: হোসেন জিল্লুর রহমান

১৩

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৪

কালিগঞ্জে ক্ষেতের ফসলে চোরের হানা, নিয়ে গেল ২৮টি ওল

১৫

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু

১৬

হজ পালনে পায়ে হেঁটে মক্কার পথে নাটোরের দুলাল এখন বেনাপোলে

১৭

জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

১৮

শ্যামনগরে কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

১৯

আন্তর্জাতিক আদিবাসী দিবসের প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেছে পাতাখালির নাভিদ

২০
error: Content is protected !!