বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৯ নভেম্বর ২০২৪, ৮:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শ্যামনগরে বিএনপির র‍্যালি ও আলোচনা

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) বিকালে শ্যামনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শ্যামনগর সদরের বাবলাতলা মোড় থেকে র‍্যালিটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে শ্যামনগর বাসস্ট্যান্ডের জে.সি কমপ্লেক্স চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা বিএনপির সহ-সভাপতি জি.এম লিয়াকত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান কবির, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ লিয়াকত আলী বাবু, সাংগঠনিক সম্পাদক গোলাম আলমগীর, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের মল্লিক, ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম খলিল, রামজান নগর ইউনিয়নের সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুস সবুর, বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপির সেক্রেটারি আমির আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান প্রমুখ।

বক্তারা বলেন, বিএনপি একটি গণমানুষের দল। ৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের স্বার্বভৌমত্বকে রক্ষা করতে হবে।

এছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রেজাউল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক শামসুদ্দোহা টুটুল, যুগ্ম আহবায়ক মতলেব হোসেন, উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আনিসুর রহমান আনাস, যুগ্ম আহবায়ক শাহনাজসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

১

দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২

প্রাইভেট হসপিটাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের বিভাগীয় কমিটি ঘোষণা

৩

পাইকগাছায় ফোনে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি, ২৪ ঘণ্টায় আটক ৩

৪

তালায় জেলা পরিষদের বাইসাইকেল উপহার পেল ৮০ মেধাবী শিক্ষার্থী

৫

শ্যামনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৬

শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশলবিষয়ক প্রশিক্ষণ

৭

খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতংকে থাকে শিক্ষার্থীরা

৮

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

৯

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪

১০

এবার গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর প্রস্তাব অপারেটরদের

১১

ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে ৫ জনের মৃত্যু

১২

সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

১৩

সুন্দরবনকে বনদস্যু মুক্ত করার দাবিতে মানববন্ধন

১৪

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১৫

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

১৬

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

১৭

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

১৮

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

১৯

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

২০