বাংলাদেশ, বুধবার, ১৭ জুন ২০২৬
৩ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২ অক্টোবর ২০২৩, ১১:১৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

পদ্মা সেতু থেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ চালক তিন মাস পরে থানায় হাজির

ডেস্ক রিপোর্ট: নিষেধাজ্ঞা অমান্য করে ব্যাটারিচালিত রিকশা নিয়ে পদ্মা সেতুতে উঠে নদীতে ঝাঁপ দেওয়া চালক তিন মাস পরে থানায় এসে হাজির হয়েছেন। তাঁর নাম মো. শরিফুল ইসলাম। গতকাল রোববার দুপুরে পদ্মা সেতুর উত্তর থানায় জব্দ রিকশাটি নিতে এসে নিজেকে সেই নিখোঁজ চালক বলে পরিচয় দেন তিনি।

গত ১৯ জুন পদ্মা সেতু থেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন শরিফুল ইসলাম নামের ওই চালক। এ ঘটনায় কয়েক দিন উদ্ধারকাজ চালিয়ে তাঁর খোঁজ পায়নি নৌ পুলিশ। ঘটনার তিন মাসেরও বেশি সময় পর রিকশাটি নিতে এলে শরিফুল বেঁচে আছেন বলে জানান পদ্মা সেতুর উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন।

শরিফুল ইসলামের বাড়ি বাগেরহাটের মোল্লাহাট উপজেলার উদয়পুর গ্রামে। তিনি ওই গ্রামের জিন্নাত আলীর ছেলে। শরিফুল ঢাকার হাজারীবাগে থেকে রিকশা চালাতেন।

পুলিশ বলছে, ঘটনার দিন রাতে পারিবারিক কলহের জেরে হাজারীবাগের বাসা থেকে রিকশা নিয়ে বের হন শরিফুল। তিনি ঢাকা থেকে বাগেরহাটে গ্রামের বাড়িতে চলে যেতে চেয়েছিলেন। পুলিশের চোখ ফাঁকি দিয়ে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্ত হয়ে তিনি রিকশা চালিয়ে পদ্মা সেতুর ওপরে ওঠেন। একপর্যায়ে একটি গাড়ির সঙ্গে রিকশাটির ধাক্কা লাগলে নিরাপত্তাকর্মীরা বুঝতে পারেন। তাঁকে ধাওয়া করলে তিনি ভয়ে রিকশা রেখেই সেতু থেকে নদীতে ঝাঁপ দেন।

তবে শরিফুল ইসলামের ভাষ্য, ‘আমি ঝাঁপ দিইনি। চোখে ঘুম ছিল। দুর্ঘটনার পর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। নদীতে পড়ে যাই। জিহ্বার মধ্যে রডের আঘাত পাই। নদীতে পড়ার পর রাতভর ভেসে ছিলাম। আমি কোনো কূলকিনারা খুঁজে পাইনি। নিজের মতো করে সাঁতার কাটছিলাম। ভোরে দূরের একটি এলাকায় গিয়ে উঠি। বাসে উঠে বাড়িতে গিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কিছুদিন ভর্তি ছিলাম। আমি এখনো অসুস্থ।’

এত দিন পর থানায় রিকশা নিতে আসার বিষয়ে জানতে চাইলে শরিফুল ইসলাম বলেন, ‘রিকশাটি কিনতে শ্বশুরবাড়ির সহায়তা ও কিস্তি নিয়েছিলাম। সেতু থেকে পড়ে যাওয়ার বিষয়টি স্ত্রী, আত্মীয়স্বজন কেউ বিশ্বাস করছিলেন না। সবাই বলছিলেন, অটোরিকশাটি আমি বিক্রি করে দিয়েছি। আমি চোর। এ নিয়ে আড়াই মাস ধরে স্ত্রীর সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার মতো অবস্থায়। কিছু দিন আগে জানতে পারি, রিকশাটি থানায় আছে। চোরের অপবাদ থেকে বাঁচতে থানায় এসেছি।’

শরিফুলের শ্বশুর মোহাম্মদ দাউদ মোল্লাহ বলেন, ‘ঘটনাটি আমাদের কাছে বলার পর আমরা বিশ্বাস করতে পারিনি। পদ্মা নদীতে পড়ে কেউ বেঁচে ফিরতে পারে না। শরিফুলের মানসিকভাবে কিছু সমস্যা ছিল। এখন থানায় এসে দেখলাম, রিকশাটি তাঁরই। এখন বিশ্বাস হচ্ছে।’

পদ্মা উত্তর থানার ওসি আলমগীর হোসেন বলেন, যাচাই-বাছাই করে শনাক্ত করা হয়েছে, এই ব্যক্তি সেতু থেকে লাফ দেওয়া শরিফুল। রিকশাটি পুলিশের কাছে ছিল। তবে এ ঘটনায় মাদারীপুরের শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছিল। তাই তাঁকে শিবচর থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাঁর রিকশা তাঁকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন

পবিত্র আশুরা ২৬ জুন

কদম ফুলে বাঁচে প্রাণীর জীবন || ‎তারিক ইসলাম

কুলিয়ায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন

কালিগঞ্জে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা

তালায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড়

আদাবর থানার ওসি-এসআইকে কুপিয়ে জখম

কাজে যোগ দিতে না পেরে দ্বারে দ্বারে ঘুরছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের ৪ কর্মী

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারকে অপসারণের দাবিতে মানববন্ধন

১০

সাতক্ষীরায় বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস পালিত

১১

মামলা হলেও গ্রেপ্তার হননি পুলিশের দুজন, ধরাছোঁয়ার বাইরে ওসি

১২

শিশুর লাশ উদ্ধার নিয়ে আদিতমারী রণক্ষেত্র, এসপি-ওসিসহ আহত ২০, ডিসির গাড়ি ভাঙচুর

১৩

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতা কঠিন হবে : মার্শ

১৪

রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে সাতক্ষীরাসহ ১০ জেলা

১৫

পদত্যাগ করেছেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন

১৬

১০০ উপজেলায় হবে একটি করে স্কুল ও কলেজ, একনেকে অনুমোদন

১৭

দিল্লি বিমানবন্দরে আমার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তার প্রতিবাদে ফিরে এসেছি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৮

আলজেরিয়া ম্যাচের আগে স্বস্তিতে স্কালোনি, ফিট মেসি-আলভারেজ-এমিলিয়ানো

১৯

দাম্পত্য সংকট কাটিয়ে এক হচ্ছেন থালাপতি বিজয়-সংগীতা

২০