admin
৭ নভেম্বর ২০২৪, ৮:৫২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

রিজাউল করিম : সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাই‌কেল আ‌রোহী নিহত হ‌য়ে‌ছেন।

বৃহস্প‌তিবার (৭ ন‌ভেম্বর) ভো‌রে সাতক্ষীরা-খুলনা মহাসড়‌কের বি‌সিক শিল্পনগরী এলাকায় এই দুর্ঘটনা ঘ‌টে।

নিহতরা হ‌লেন, যশোরের ঝিকরগাছা উপজেলার আকবর আলী গাজীর ছেলে আরিজুল গাজী (২৮), সাতক্ষীরার তালা উপজেলার শামসুর কবিরের ছেলে আসাদুল ইসলাম ফকির (৫৫) ও তালার সুজনশাহ গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুস সেলিম (৩৫)।

‌বি‌সিক শিল্প নগরী এলাকার অ্যাড‌ভো‌কেট আব্দুর রহমান কলেজের মোয়াজ্জিন জানান, তিনি ফজরের আযান দেয়ার জন্য মসজিদে প্রবেশ করার সাথে সাথে বাইরে একটি বিকট শব্দ হয়। আযান শেষে তিনি কলেজের দুই সিকিউরিটিকে নিয়ে বাইরে এসে দেখেন দুর্ঘটনাকব‌লিত তিনজন লোক পড়ে আছে।

সাতক্ষীরা সদর থানার এস আই বিশ্বজিৎ সরকার জানান, ঘটনাস্থ‌লে ট্রাক কোম্পানি আইসারের লোগো পড়ে থাকায় ধারণা করা হ‌চ্ছে মোটরসাই‌কেল ও ট্রা‌কের সংঘ‌র্ষে এই হতাহ‌তের ঘটনা ঘ‌টে‌ছে। নিহত‌দের মর‌দেহ উদ্ধার ক‌রে সদর হাসপা‌তা‌লের ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরার ১০ বছরের শিশুকে ধর্ষণের দায়ে এক ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ড

নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচিতে আবেদনের সুযোগ শেষ ২৪ এপ্রিল

সিটি করপোরেশন হলো বগুড়া

সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন ঘোষণা, তালিকায় আছেন যারা

সাতক্ষীরায় হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

৬৩০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গোপাল গ্রেফতার

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ

সোমবার থেকে জ্বালানি সরবরাহ বাড়াচ্ছে বিপিসি

বাসে ৬৪ শতাংশ, লঞ্চে দেড় গুণ ভাড়া বাড়ানোর প্রস্তাব

মার্কিন চুক্তি পড়ে কয়েক রাত ঘুমাতে পারিনি : মাহা মির্জা

১০

পাইকগাছায় ২০,৫৪০ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলার টিকা

১১

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি স্বাক্ষরকারী অন্তর্বর্তী সরকারের বিচার চান অধ্যাপক আনু মুহাম্মদ

১২

৭ বিভাগে বজ্রসহ শিলাবৃষ্টির আভাস

১৩

ত্বক ও চুলের বিভিন্ন সমস্যার সমাধানে আমলকী

১৪

মার্কিন চুক্তি জ্বালানি নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য বড় ঝুঁকি: দেবপ্রিয়

১৫

সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা

১৬

দলীয় পরিচয় মুখ্য নয়, ছাত্রলীগও যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম

১৭

দেবহাটায় মুরগির বিষ্ঠা দিয়ে পুকুর ভরাট, দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ

১৮

দেবহাটায় ওপিডিসমূহের সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ

১৯

ফের বাড়লো গ্যাসের দাম

২০