বাংলাদেশ, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
১৩ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
৮ আগস্ট ২০২৩, ২:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নারী পুরুষের টাকা, রূপে, ক্ষমতায় আটকায় না: সুবাহ

বিনোদন ডেস্ক: সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার ১৮ বছরের বৈবাহিক সম্পর্কের ইতি টানার ঘোষণা দিয়েছেন। বিশ্বের অন্যতম প্রভাবশালী এই ব্যক্তির বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসতেই বিষয়টি নিয়ে আলোচনার সৃষ্টি হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি নতুন ট্রেন্ড চালু হয়। যেখানে অনেককেই প্রশ্ন করতে দেখা যায়, নারী আসলে কীসে আটকায়?

এমন প্রশ্নের উত্তরে বিভিন্নজন বিভিন্ন মন্তব্য প্রকাশ করেছেন। বাদ পড়ছেন না শোবিজ অঙ্গনের তারকারা। তারাও তাদের নিজস্ব ভাবনাটুকু তুলে ধরছেন।

ঢাকাই সিনেমার বহুল আলোচিত চিত্রনায়িকা সুবাহ শাহ হুমায়রা। ব্যক্তিগত জীবনেও অনেক চড়াই উতরাই দেখেছেন তিনি। এই নায়িকা মনে করেন, মেয়েরা শুধু বিশ্বস্ততায় আটকায়। সুবাহ তার অভিজ্ঞতা থেকে বলেন, ‘অনেক টাকাওয়ালা, গুণী, প্রতিষ্ঠিত মানুষকে ফেলে রেখে চলে যেতে দেখিছি অনেক বউ বা প্রেয়সীকে। কারণ নারী শুধু পুরুষের টাকায়, রূপে-গুনে আর ক্ষমতায় আটকায় না।’

নায়িকার ভাষ্য, ‘নারী সারা জীবনের জন্য বিশ্বস্ত ব্যক্তির কাছে আটকে যায়। যে তার বিশ্বাসের মর্যাদা দিতে জানে। আবার অনেক সুন্দরী গুণী নারীকে দেখেছি কম টাকাওয়ালা মানুষের সঙ্গে ভাঙা ঘরে সুখে সংসার করতে। কারণ নারী সব পারে, কিন্তু ভালোবাসার মানুষের ভাগ দিতে পারে না। সম্মান আর বিশ্বাসে নারী আটকে থাকে তার বিশ্বস্ত পুরুষের সঙ্গে।’ বলেন সুবাহ।

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া মনে করেন,‘একটি মেয়ে সম্পর্ক থেকে শুধু ভালোবাসা, যত্ন এবং স্নেহ চায়। আর কিছু না।’

অভিনেত্রী সোহানা সাবার মতে, ‘ছেলে হোক আর মেয়ে শুধু শুধু কাউকে আটকানোর চেষ্টা করেন না। এসব খুব ক্ষ্যাত আলোচনা। যাকে ভালোবাসেন, তাকে শুধু নিঃস্বার্থের মতো ভালোবেসে যান, তাহলে সে সেই আরামের ঘর ছেড়ে আর কোথাও যাবে না।’

এরপরও যদি কোনো নারী চলে যান? এমন প্রশ্নে অভিনেত্রীর ভাষ্য, ‘তারপরও যদি সে চলে যায়, তাহলে বুঝে নেবেন সে কোনোদিন আপনার ছিলই না। তাকে খুব কষ্ট হলেও যত জলদি সম্ভব ভুলে যাওয়াটা ভালো। কারণ আপনার ‘রাইট পার্সন’ আপনার জীবনে প্রবেশ করার জন্যে ‘রাইট টাইম’ আর ‘ভ্যাকান্সি’-এর জন্য ওয়েট করছে বা সৃষ্টিকর্তা সেই পরিস্থিতিই তৈরি করে দিচ্ছেন।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের ওপর হামলা!

কালিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টে গনেশপুর ও ভদ্রখালি চ্যাম্পিয়ন

শ্যামনগরে পতিত জমিতে ভুট্টা ও লবণ সহনশীল ধান চাষে নতুন সম্ভাবনা

পাইকগাছায় লোডশেডিং ও বাড়তি বিলের প্রতিবাদে মানববন্ধন

আশাশুনিতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা

আশাশুনিতে ১০ হাজার বিঘা জমিতে লোনাপানি উত্তোলন, পরিবেশ বিপর্যয়ের শংকা

সতর্কবার্তা : সন্ধ্যার পর ১৬ জেলায় কালবৈশাখীর শঙ্কা

কয়রায় বাজারের জায়গা দখলের ষড়যন্ত্র, ব্যবসায়ীদের মানববন্ধন

জিয়া খাল পুনঃখনন কার্যক্রম উদ্বােধনে সোমবার যশোরে আসছেন তারেক রহমান

বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

১০

একদিনে হাম ও উপসর্গে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড, মৃত্যু ৮ শিশুর

১১

সাতক্ষীরার আম ক্যালেন্ডার ঘোষণা

১২

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল: সংসদে বিল পাস

১৩

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

১৪

পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে

১৫

জীবাশ্ম জ্বালানিতে নির্ভরতা বিশ্বকে অস্থিতিশীল করে তুলছে

১৬

সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৭

আলোচনায় বসবে না ইরান, দূতদের সফর বাতিল করলো ট্রাম্প

১৮

ট্রাম্পের নৈশভোজে গুলি, সন্দেহভাজন বন্দুকধারী গ্রেপ্তার

১৯

উপকূলে নোনা পানির আগ্রাসনে হুমকিতে মিঠা পানির উৎস

২০
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705