বাংলাদেশ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৭ অক্টোবর ২০২৩, ৭:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শিখো-প্রথম আলো জিপিএ-৫ সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের প্রাণের উচ্ছ্বাস

ডেস্ক রিপোর্ট: কৃতী শিক্ষার্থীদের প্রাণের উচ্ছ্বাসে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়ে গেল শিখো-প্রথম আলো জিপিএ-৫ সংবর্ধনা অনুষ্ঠান। এ উপলক্ষে হাজারো কৃতী শিক্ষার্থীর পদচারণায় শনিবার মুখরিত হয়ে ওঠে সাতক্ষীরা শহরের লেকভিউ রির্সোট চত্বর।

সকাল ১০টা ১ মিনিটে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এতে স্বাগত বক্তব্য দেন সাতক্ষীরায় কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি। মাদকের বিরুদ্ধে শপথবাক্য পাঠ করান বীর মুক্তিযোদ্ধা, সাতক্ষীরা বন্ধুসভার উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সুভাষ সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভার সদস্য শেখ শরীফ হাসান ও পাঠচক্র সম্পাদক মৌটুসি চ্যাটার্জি।

অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য দেয় কৃতী শিক্ষার্থী ফাহিম শাহরিয়ার ও তাসনিয়া হামিদ। নৃত্য পরিবেশ করে সাতক্ষীরা দীপালোক একাডেমির শিশুশিল্পীরা। গান নিয়ে আসে বন্ধুসভার সদস্য সোমা রানী। বক্তৃতার ফাঁকে ফাঁকে গান ও নাচ পরিবেশন করে দীপালোক একাডেমির শিল্পীরা।

কালীগঞ্জ তারালি মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী নাহিদ নেওয়াজ বলে, জীবনে প্রথম কোনো সংবর্ধনা পেয়ে ভালো লাগছে। কৃতী শিক্ষার্থী নিলয় পাল বলে, নান্দনিক পরিবেশ ও দৃষ্টিনন্দন লেকভিউতে অনুষ্ঠানটি হওয়ায় অন্য রকম মাত্রা পেয়েছে। তারা সবাই খুব আনন্দ করছে।

কৃতী শিক্ষার্থী কলারোয়া উচ্চবালিকা বিদ্যালয়ের থেকে জিপিএ-৫ পাওয়া ছাত্রী মমতাহা ইসলাম বলে, ‘সাত দিন ধরে বৃষ্টি হয়েছে সাতক্ষীরায়। শুক্রবার রাতেও বৃষ্টি হয়েছে। মনে হয়েছিল, জীবনের প্রথম কোনো সংবর্ধনার অনুষ্ঠানে হাজির হতে পরব না, খারাপ লাগছিল। কিন্তু আজ সকাল থেকে রৌদ্রোজ্জ্বল পরিবেশ দেখে মন ভালো হয়ে গেছে। অনুষ্ঠানে এসে খুব ভালো লাগছে। প্রথম আলো সব দিক থেকে শীর্ষে।’

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক বাসুদেব বসু, সাতক্ষীরা জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আবুল কালাম বাবলা, সাতক্ষীরা দিবা-নৈশ্য কলেজের ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান শুভ্র আহমেদ।

সংবর্ধনা অনুষ্ঠানে আসা শিক্ষার্থীদের ক্রেস্ট, সার্টিফিকেট, প্রথম আলো ই-পেপার (১ মাস) ও চরকির (১৫ দিন) সাবস্ক্রিপশন এবং শিখোর সৌজন্যে বিনা মূল্যে কোর্স প্রদান করা হয়।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত

সাতক্ষীরা সদর থানার প্রাচীর সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা কোথায়?

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা

কাকডাঙ্গা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গায়ে নির্মিত হচ্ছে পোল্ট্রি খামার, বন্ধের দাবি

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ

বিনা জামানতে তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন কর্মসূচি চালু

দেশে ‘বৈদ্যুতিক ট্রেন’ চালুর ঘোষণা, চলবে যেসব রুটে

নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

বিকেলের দিকে শরীর নিস্তেজ লাগে? জেনে নিন সম্ভাব্য কারণ ও করণীয়

১০

ঢাকার ২ সিটিতে জামায়াতের প্রার্থী ঘোষণা

১১

মহিলা বিষয়ক অধিদপ্তরের অনুদানের চেক পেল ৫০টি মহিলা সমিতি

১২

বাংলাদেশের জালে উত্তর কোরিয়ার ১০ গোল

১৩

শাস্ত্রীয় ভরতনাট্যম কর্মশালা সম্পন্ন করলেন সাতক্ষীরার শায়নী

১৪

স্থানীয় ভোট: ২৩-২৫ সেপ্টেম্বর দলগুলোর সঙ্গে ইসির সংলাপ

১৫

অন্যায় প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে: কাউসার আজিজ

১৬

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩

১৭

কলারোয়ায় এবার ২৬০টি মৌবাক্স পুকুরে ফেলে লাখ লাখ মৌমাছি হত্যা!

১৮

সুন্দরবনে ঘুমন্ত দুই জেলেকে কুপিয়ে জখম, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি

১৯

ডোপ টেস্টে পজেটিভ, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

২০
error: Content is protected !!