বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৫ মে ২০২৩, ৪:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাইক চালিয়ে সমালোচনার মুখে বিশ্বসেরা ক্রিকেটার, কে তিনি?

স্পোর্টস ডেস্ক: ব্যাট হাতে দাপট দেখান বাইশগজে। ক্রিকেট মাঠে মুহূর্তেই যেমন গিয়ার পাল্টে ছক্কা হাঁকাতে পারেন, ঠিক তেমনি বাইকের গিয়ারে হাত পড়লেই গতির ঝড় তুলতে পারেন। বলা হচ্ছে বিশ্বসেরা ক্রিকেটার বাবর আজমের কথা। সম্প্রতি বাইক চালানোর একটি ভিডিও নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন পাকিস্তান অধিনায়ক। তবে এশিয়া কাপ ও বিশ্বকাপের আগমুহূর্তে ঝুঁকি নিয়ে বাবরের বাইক চালানো দেখে মুগ্ধ হওয়ার চেয়ে সমর্থক-অনুরাগীদের দুশ্চিন্তাটাই হচ্ছে বেশি। সমালোচনা করতেও ছাড়েননি কেউ কেউ।

পাকিস্তান ক্রিকেটকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন বাবর। নিজে যেমন একের পর এক রেকর্ড ভাঙছেন, তেমনি দলের জন্যও অভাবনীয় কীর্তি গড়ে দিচ্ছেন। তার অধীনেই প্রথমবারের মতো ওয়ানডে ফরম্যাটের শীর্ষে ওঠে আসে ১৯৯২-এর বিশ্বচ্যাম্পিয়নরা। সম্প্রতি দ্রুততম পাঁচ হাজার রান ও ১৮তম সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন। তার আগেই ওয়াডেতে এক নম্বর ব্যাটারের জায়গা দখল করেন। বিশ্বকাপের বছরে তাকে ঘিরে শিরোপাখরা ঘুচানোর স্বপ্ন দেখছে পাকিস্তান।

গতকাল (বুধবার) বাইক চালানোর ভিডিওটি পোস্ট করেন বাবর। সেখানে দেখা যাচ্ছে, লাহোরের রাস্তায় রীতিমতো গতির ঝড় তুলছেন তিনি। যদিও নিয়ম মেনেই চালাচ্ছেন। সেফটি হিসেবে মাথায় হেলমেটও আছে। তবুও দুশ্চিন্তা যাচ্ছে না ভক্তদের। গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগমুহূর্তে ঝুঁকি নিয়ে এভাবে বাইক চালানো মেনে নিতে পারছেন না তারা। এই মুহূর্তে যে কোনো ইনজুরি পুরো বছরটাই মাটি করে দিতে পারে পাকিস্তান অধিনায়কের। আর তাই তার দায়িত্ববোধ নিয়েও প্রশ্ন তুলছেন কেউ কেউ। একজন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, বিশ্বকাপের আর পাঁচ মাসও বাকি নেই। এমন সময়ে ঝুঁকি নিতে হবে কেন? বাবরকে অধিনায়কত্ব থেকে সরানোর কথাও বলছেন তিনি।

বিশ্বজুড়ে অনেক ক্রিকেটারেরই বাইকপ্রীতির কথা জানা যায়। ভারতের মহেন্দ্র সিং ধোনি কিংবা বাংলাদেশের মাশরাফি বিন মোর্ত্তজারা সময় পেলেই বাইক নিয়ে বেরিয়ে পড়েন। তাদের কালেকশনেও বাহারি মডেলের সব বাইক। পাকিস্তানের সমর্থকরাও বাবরের বাইকপ্রীতির বিষয়টি বুঝতে পেরেছেন। তবে এই মুহূর্তে কোনো দুর্ঘটনা যেন না ঘটে, সে জন্য সতর্ক থাকারই পরামর্শ তাদের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

১

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

২

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

৩

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

৪

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

৫

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

৬

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

৭

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

৮

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

৯

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১০

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১১

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

১২

শার্শায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১৩

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির জরুরি নির্দেশনা

১৪

শ্যামনগরে ‘লবণাক্ততা নিরসন এবং উপকূলীয় কৃষি অভিযোজন’ শীর্ষক প্রশিক্ষণ

১৫

কপ-৩১-এ প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নেবে বাংলাদেশ

১৬

শুরু সাফ চ্যাম্পিয়নশিপ, সব ম্যাচ দেখা যাবে বিটিভিতে

১৭

কয়রায় সাইবার নিরাপত্তা বাড়াতে অ্যাডভোকেসি

১৮

তৈরি পোশাক খাতে অস্থিরতা: সন্দেহভাজন ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ

১৯

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রোনালদো

২০