বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২১ অক্টোবর ২০২৩, ৫:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সিনেমার প্রচারে মহাত্মা গান্ধীকে নিয়ে দেবের বিস্ফোরক বক্তব্য

বিনোদন ডেস্ক: এবারের দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছরের ন্যায় টালিউডে মুক্তি পেয়েছে একাধিক সিনেমা। এসব সিনেমার মধ্যে অন্যতম জনপ্রিয় অভিনেতা দেবের ‘বাঘাযতীন’। ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম পথিকৃত যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের জীবনী অবলম্বনে নির্মিত হয়েছে এ সিনেমা। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন দেব।

সিনেমার প্রচারে গিয়ে দেব বক্তব্য দেন। এতে তিনি বলেন, ‘সিনেমায় ৯২টি চরিত্র রয়েছে। ভারতের স্বাধীনতা সংগ্রামে এদের প্রত্যেকের অবদান অনস্বীকার্য। ইতিহাসের পাতায় বাঘাযতীনের নাম স্থান পেয়েছে। কিন্তু এদের বেশিরভাগের নাম বইয়ের পাতায় নেই। স্বাধীনতা সংগ্রামী হিসেবে আমরা মাত্র চার-পাঁচ জনকেই মনে রাখি। বাঘাযতীনের চরিত্রে আমি অভিনয় করছি বলে কাউকে ছোট করছি না।’

ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে মহাত্মা গান্ধীকে নিয়ে বিস্ফোরক বক্তব্য দেন দেব। এতে তিনি বলেন ‘ব্রিটিশদের সবচেয়ে ডাকসাইটে অফিসার চার্লস টেগাট নিজের আত্মজীবনীতে লিখেছেন, বাঘাযতীন বেঁচে থাকলে গান্ধীজীর জন্ম হত না। জাহাজ যদি বুড়িবালামে পৌঁছে যেত, তাহলে এক-দুই বছরের মধ্যে স্বাধীনতা পেত ভারত। ওই অস্ত্র জার্মানি থেকে দেশে এসে পৌঁছালে ১৯১৫-১৯১৭ সালের মধ্যে ভারত স্বাধীন হত। শুধু বাঙালি কেন, এ ঘটনা সবার জানা উচিত।’

বাঘাযতীন প্রসঙ্গে দেব আরও বলেন, ‘বাঘাযতীন আমাদের কাছে শুধু একটা সিনেমা নয়। একটা আবেগ। এই সিনেমাটার মধ্যে আমরা গত আড়াই বছর ধরে কাটিয়েছি। আমার গোটা টিম লড়াই করেছে। আমি চাই প্রত্যেক বাঙালি গর্ব করুক বাঘাযতীনকে নিয়ে।’

দেব এ সিনেমায় একাধিক ভিন্নধর্মী লুকে ভক্তদের চমক দিয়েছেন। অরুণ রায়ের পরিচালনায় বাঘা যতীনে দেবের সঙ্গে অভিনয় করেছেন নবাগতা সৃজা দত্ত, সুদীপ্তা চক্রবর্তী, শোয়েব কবীর, সামিউল আলম, রাফসান রেহান, রোহান ভট্টাচার্য, কার্ল অ্যান্ড্রু হার্ট, আলেকজান্দ্রা টেলর প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক শেখ আব্দুল আলিমের অস্ত্রোপচার শুক্রবার, দোয়া কামনা

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

জেলেখালিতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে সুদীপ্ত ক্লাব চ্যাম্পিয়ন

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

১০

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

১১

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

১২

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

১৩

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, ক্লাসে ফেরানোর চেষ্টা

১৪

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

১৫

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস

১৭

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

১৮

মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

১৯

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫

২০
error: Content is protected !!