বাংলাদেশ, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২৩ সেপ্টেম্বর ২০২৩, ৭:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে বাজার থেকে হঠাৎ আলু উধাও

সুলতান শাহজান: সাতক্ষীরার শ্যামনগরে বাজার থেকে হঠাৎ আলু উধাও হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার ছোট বড় কোনো হাটবাজারেই আলু পাওয়া যাচ্ছে না।

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে শ্যামনগর সদরের নকিপুর বাজারের হাটের দিনে সরেজমিনে ঘুরে দেখা গেছে কোনো দোকানেই আলু নেই।

প্রতিটি দোকানে জিজ্ঞাসা করলে বলে আলু আরো দু’দিন আগেই শেষ হয়ে গেছে।

তবে কয়েকটি দোকানে সরকার নির্ধারিত দামের চাইতে দ্বিগুণ বেশি দামে আলু বিক্রি হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের।

বাজার করতে আসা মহাসিন আলী আক্ষেপ করে বলেন, একশ্রেণির অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে আলুসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য অধিক লাভের আশায় সাধারণ ক্রেতাদের জিম্মি করে বিক্রি করছে।

বাজার করতে আসা জামশেদ হোসেন জানান, পুরো বাজার ঘুরে আলুর দেখা মেলেনি। তবে এক দোকানদার আমাকে বলেছে আলু আপনি পাবেন প্রতি কেজি ৬০ টাকা দাম দিলে। আপনি টাকা দিলে আমি অন্য ঘর থেকে আলু মেপে দেবো।

নকিপুর বাজারের খুচরা ব্যবসায়ী আব্দুল রাজ্জাক বলেন, বেশি দামে আলু ক্রয় করে সরকারি নির্ধারিত দামে আলু বিক্রয় করা আমাদের পক্ষে সম্ভব না।

এ ব্যাপারে তিনি আরো বলেন, আমরা মৌতলা মোকাম থেকে প্রতি কেজি আলু ৫০ থেকে ৫৫ টাকা ক্রয় করলে, মোকাম থেকে আমাদের ভাউচার দেওয়া হচ্ছে না। সরকার নির্ধারিত প্রতি কেজি আলু ৩৫ থেকে ৩৬ টাকায় বিক্রি করার কথা বলা হয়েছে। এখন আমরা কিভাবে আলু ক্রয়-বিক্রয় করব।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আক্তার হোসেন বলেন, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে কেউ কোনো দ্রব্য বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড়

আদাবর থানার ওসি-এসআইকে কুপিয়ে জখম

কাজে যোগ দিতে না পেরে দ্বারে দ্বারে ঘুরছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের ৪ কর্মী

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারকে অপসারণের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরায় বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস পালিত

মামলা হলেও গ্রেপ্তার হননি পুলিশের দুজন, ধরাছোঁয়ার বাইরে ওসি

শিশুর লাশ উদ্ধার নিয়ে আদিতমারী রণক্ষেত্র, এসপি-ওসিসহ আহত ২০, ডিসির গাড়ি ভাঙচুর

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতা কঠিন হবে : মার্শ

রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে সাতক্ষীরাসহ ১০ জেলা

পদত্যাগ করেছেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন

১০

১০০ উপজেলায় হবে একটি করে স্কুল ও কলেজ, একনেকে অনুমোদন

১১

দিল্লি বিমানবন্দরে আমার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তার প্রতিবাদে ফিরে এসেছি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১২

আলজেরিয়া ম্যাচের আগে স্বস্তিতে স্কালোনি, ফিট মেসি-আলভারেজ-এমিলিয়ানো

১৩

দাম্পত্য সংকট কাটিয়ে এক হচ্ছেন থালাপতি বিজয়-সংগীতা

১৪

হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল শুরু হয়েছে: ট্রাম্প

১৫

লিটনকে নিয়ে শঙ্কা, দলে ডাক পেলেন সৌম্য

১৬

ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ৫৯ বাংলাদেশি

১৭

নকআউটের আগেও অনিশ্চিত, নেইমারকে নিয়ে কাটছেই না ধোঁয়াশা

১৮

রামিসা হত্যা: দুই আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ

১৯

যুক্তরাষ্ট্রের মাটিতে গোল, ‘গান-ফায়ারিং’ উদযাপন ইরানি ফুটবলারের

২০