বাংলাদেশ, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৩ অক্টোবর ২০২৩, ৬:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় ২ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন মেলা শুরু

ডেস্ক রিপোর্ট: তালা উপজেলার মাঝিয়াড়া গ্রামে দুই দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন মেলা শুরু হয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) মাঝিয়াড়া গ্রামের পরিবেশবান্ধব মৃৎশিল্প কেন্দ্রে বেসরকারি সংস্থা উন্নয়ন প্রচেষ্টার আয়োজনে এই মেলা শুরু হয়।

তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ি, তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জকির হোসেন, উন্নয়ন প্রচেষ্টার পরিচালক সেখ ইয়াকুব আলী, সাসের পরিচালক শেখ ইমান আলী, উন্নয়ন প্রচেষ্টার প্রকল্প সমন্বয়কারী এএসএম মুজিবুর রহমান।

মেলায় উৎপাদনকারী ও বিপণনকারীরা মাটির তৈরি আধুনিক ও রুচিসম্মত তৈজসপত্র, ফুলদানি ও শিশুদের খেলনার পসরা সাজিয়েছেন। অংশ নিয়েছেন সাতক্ষীরা ও খুলনার উদ্যোক্তারাও।

প্রথম দিনই মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় পরিলক্ষিত হয়। তারা স্টলগুলো ঘুরে দেখেন এবং পছন্দ মতো পণ্য কেনেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার

১

লড়াই আর নেতৃত্বের প্রতীক মাশরাফির জন্মদিন আজ

২

প্রস্তুতি ম্যাচে সৌম্য-সাদমানের ব্যাটে বাংলাদেশের লড়াই

৩

বাংলাদেশে প্রথম ছোট আকৃতির পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে চীন

৪

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

৫

হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের ছক কষে প্রস্তুতি নিচ্ছে কানাডা

৬

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

৭

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

৮

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

৯

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

১০

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

১১

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

১২

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৩

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৪

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

১৫

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

১৬

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১৭

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১৮

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১৯

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

২০