বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
১১ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
৩০ জুলাই ২০২৩, ৭:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিএনপির ১১১ নেতাকর্মী কারাগারে, রিমান্ডে ২৮

ডেস্ক রিপোর্ট: বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, বাসে অগ্নিসংযোগ, ভাঙচুর ও বিস্ফোরণের ঘটনায় ১১ মামলায় গ্রেপ্তার বিএনপির ১৩৯ নেতাকর্মীকে আদালতে হাজির করা হয়। এদের মধ্যে বিএনপির ১১১ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। একইসঙ্গে ২৮ আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৩০ জুলাই) শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, রাজধানীর সূত্রাপুর থানার মামলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদসহ পাঁচজনকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত সালামকে কারাগারে পাঠানোর আদেশ দেন। অপর চার আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া উত্তরা পশ্চিম থানার তিন মামলায় ৩৩ জন, দারুসসালাম থানার এক মামলায় ৫২ জন, কদমতলী থানার এক মামলায় ২ জন, শ্যামপুর থানার এক মামলায় ২ জন ও বংশাল থানার এক মামলায় ৫ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে যাত্রাবাড়ী থানার দুই মামলায় ১৬ জনের একদিনের রিমান্ড ও দুইজনকে কারাগারে পাঠানো হয়েছে।

এছাড়া উত্তরা পূর্ব থানায় দুই মামলায় ২২ জনকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত আটজনের একদিনের রিমান্ড মঞ্জুর করেন। একইসঙ্গে ১৪ আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালসালু’র মজিদ এবং আমাদের চিরন্তন অন্ধত্ব || ‎তারিক ইসলাম

সীমাবদ্ধতা অতিক্রম করে সাতক্ষীরায় এলজিইডির ‘লাফ’

চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

বৃষ্টিতে বাড়তে পারে সাইনাস, যা করা যেতে পারে

আশুরার রোজা কয়টি, কখন রাখবেন

প্রথমবার বিশ্বকাপের নকআউটে উঠে দক্ষিণ আফ্রিকার ইতিহাস

টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন মেক্সিকো, বিদায় চেকিয়ার

সিসিটিভিতে মোটরসাইকেল চোরের চেহারা স্পষ্ট

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প, প্রাণহানি ছাড়াতে পারে ১০ হাজার

হাইতিকে বিদায় করে নকআউটে মরক্কো

১০

নেইমারের ফেরার ম্যাচে স্কটল্যান্ডকে উড়িয়ে দিলো ব্রাজিল

১১

সুশাসন নিশ্চিত না হলে বিএনপি-জামায়াতের পরিণতিও ভালো হবে না: ইজ্জত উল্লাহ

১২

আশাশুনিতে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

১৩

পাইকগাছায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

১৪

তালা প্রেসক্লাবের উদ্যোগে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ

১৫

সাতক্ষীরার ডিসির খণ্ডিত বক্তব্য প্রচার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা!

১৬

শতবর্ষী আছিয়া বেগমের বাড়িতে পৌঁছালো সদর উপজেলা প্রশাসনের খাদ্য সহায়তা

১৭

লবণসহিষ্ণু গাছের চারা বিতরণ

১৮

স্ত্রীকে ছেড়ে কতদিন প্রবাসে থাকা জায়েজ?

১৯

কয়রায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

২০
error: Content is protected !!