বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
১১ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
২৫ জুন ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

হাইতিকে বিদায় করে নকআউটে মরক্কো

স্পোর্টস ডেস্ক: তুমুল উত্তেজনার প্রথমার্ধের খেলা শেষ হয় ২-২ সমতায়। দ্বিতীয়ার্ধে গোল হয় আরও দুটি। যার সবকটিই করেছে মরক্কো। ফলে ৪-২ গোলে জিতে পরের হাইতিকে বিদায় করে পরের রাউন্ডে জায়গা নিশ্চিত করেছে আফ্রিকার দেশটি।

আটালান্টা স্টেডিয়ামে প্রথমার্ধের হাইতির হয়ে গোল দুটির একটি এসেছে আত্মঘাতী। পরেরটি করেন উইলসন ইসিদোর। আশরাফ হাকিমি ও সাইবারি করেন মরক্কোর হয়ে গোল। দ্বিতীয়ার্ধে বাকি দুটি গোল করেন রাহিমি ও ইয়াসিন।

মরক্কোকে স্তব্ধ করে প্রথমে গোল পায় হাইতি। মরক্কোর গোলকিপার বুনোর ভুলে এগিয়ে যায় হাইতি দশম মিনিটে। বিশ্বকাপ ইতিহাসে এটি ছিল হাইতির প্রথম গোল ও এই বিশ্বকাপের ১৫০তম।

৩৯ মিনিটে হাকিমির গোলে সমতায় ফেরে মরক্কো। এল খান্নুসের শট প্লাসিড ঠেকালেও ফিরতি বল গোলমুখে পড়ে থাকে। সবার আগে সেখানে পৌঁছে আশরাফ হাকিমি কাছ থেকে বল জালে জড়িয়ে দেন। হাইতির ঐতিহাসিক গোলের দ্রুতই জবাব দিলো মরক্কো।

সমতা ফেরালেও হাইতি আবারও গোল করে বসে ৪৩ মিনিটে। ইসিদোরের দুর্দান্ত দূরপাল্লার শট জালের ওপরের বাঁ কোণে গিয়ে লাগে। বল ক্লিয়ার করতে ব্যর্থ হওয়ায় মরক্কোর ভুলের সুযোগ নিয়ে হাইতিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

হাইতি এগিয়ে গিয়েও সেই লিড ধরে রাখতে আরেকবার ব্যর্থ হয়। যোগ করা সময়ের প্রথম মিনিটে একাধিক সুযোগ হাতছাড়া করার পর অবশেষে গোল পান সাইবারি। হাকিমির নিচু ক্রসে দিয়াজ বল ছেড়ে দিলে বক্সের মাঝখানে থাকা সাইবারি প্রথম ছোঁয়াতেই শট নেন। বল গিয়ে জড়ায় জালের নিচের বাঁ কোণে। প্রথমার্ধের বিরতির আগে ম্যাচে ২-২ সমতা ফেরায় মরক্কো।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৭৮ মিনিটে গোল করেন মরক্কোর সুফিয়ান রাহিমি। ফলে ৩-২ গোলে এগিয়ে যায় গতবারের সেমিফাইনালিস্টরা। কর্নার থেকে আসা বলে রিয়াদের প্রথম ছোঁয়ার পর বল পৌঁছে যায় রাহিমির কাছে। এক টাচে জায়গা তৈরি করে দুর্দান্ত কার্লিং শটে তিনি বল জড়ান জালের ওপরের কোণে।

একেবারে শেষদিকে ৮৯ মিনিটের সময় বাম দিক থেকে রাহিমি শেষ মুহূর্ত পর্যন্ত খেলা চালিয়ে যান এবং বল বাড়ান ইয়াসিনের কাছে। ফাঁকা জালে সহজেই বল জড়িয়ে দেন তিনি। হাইতির খেলোয়াড়রা বল বাইরে চলে গিয়েছিল বলে দাবি করলেও রেফারি ভিএআর যাচাই শেষে গোলের বৈধতা নিশ্চিত করেন। মরক্কো এগিয়ে যায় ৪-২ ব্যবধানে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিসিটিভিতে মোটরসাইকেল চোরের চেহারা স্পষ্ট

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প, প্রাণহানি ছাড়াতে পারে ১০ হাজার

হাইতিকে বিদায় করে নকআউটে মরক্কো

নেইমারের ফেরার ম্যাচে স্কটল্যান্ডকে উড়িয়ে দিলো ব্রাজিল

সুশাসন নিশ্চিত না হলে বিএনপি-জামায়াতের পরিণতিও ভালো হবে না: ইজ্জত উল্লাহ

আশাশুনিতে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

পাইকগাছায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

তালা প্রেসক্লাবের উদ্যোগে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ

সাতক্ষীরার ডিসির খণ্ডিত বক্তব্য প্রচার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা!

শতবর্ষী আছিয়া বেগমের বাড়িতে পৌঁছালো সদর উপজেলা প্রশাসনের খাদ্য সহায়তা

১০

লবণসহিষ্ণু গাছের চারা বিতরণ

১১

স্ত্রীকে ছেড়ে কতদিন প্রবাসে থাকা জায়েজ?

১২

কয়রায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

১৩

দেবহাটায় তাজিয়া মিছিল

১৪

স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা!

১৫

তালায় ৬ শিক্ষার্থীকে সংবর্ধনা

১৬

আইসিসি র‍্যাংকিংয়ে নাসুমের বিশাল উত্থান, উন্নতি হৃদয়-সাইফদেরও

১৭

বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

১৮

আর্জেন্টিনায় মেসির সবচেয়ে বড় ভাস্কর্য উন্মোচন

১৯

মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা

২০
error: Content is protected !!