
দেবহাটা প্রতিনিধি: দেবহাটার পারুলিয়ায় তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) পারুলিয়া শিয়া ইমামবাড়ী থেকে বের হয়ে তাজিয়া মিছিলটি পারুলিয়া বাজার প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে ফিরে আসে।
মিছিলে কারবালা প্রাঙ্গণের শহীদদের মহান আত্মত্যাগের ঘটনা তুলে ধরে শোক ও সমবেদনা সম্বলিত ব্যানার বহন করা হয় ।
আহলে বাইত (আ.) এর ভক্তবৃন্দ আয়োজিত এই তাজিয়া মিছিলে স্থানীয় শিয়া সম্প্রদায়ের সদস্যরা অংশ নেন।
অপরদিকে, দিনব্যাপী ইমাম বাড়িতে ধর্মীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
এই সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রভাষক ড. মাওলানা ইউনুস আলী গাজী। বক্তব্য রাখেন মাওলানা আলী নাওয়াজ কার, মাওলানা মোস্তাক আহম্মেদ, মাওলানা সেলিম হোসেন। এসময় উপস্থিত ছিলেন পারুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক আয়ুব আলী, ময়না প্রমুখ।
মন্তব্য করুন