বাংলাদেশ, বুধবার, ২৪ জুন ২০২৬
১০ আষাঢ় ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২৪ জুন ২০২৬, ৮:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা

ডেস্ক রিপোর্ট: কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মানহানিকর ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা হয়েছে।

গত শনিবার (২০ জুন) সদর দক্ষিণ মডেল থানায় মামলাটি করা হয়। কুমিল্লার সদর দক্ষিণের বল্লভপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে জালাল আহমেদ খোকন তালুকদার মামলাটি করেছেন।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম ছাড়াও সদর দক্ষিণ এলাকা বাসিন্দা কাদের মিয়াজীর নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করা হয়।

বাদী জালাল আহমেদ খোকন তালুকদার নিজেকে কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দাবি করেন। তবে মহানগর যুবদলের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি যুবদলের কোনো স্তরেরই সদস্য নন। কুমিল্লা মহানগর যুবদলের সদস্যসচিব রোমান হাসান বলেন, জালাল আহমেদ খোকন তালুকদার যুবদলের কেউ নন। তিনি আগে যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ১৯ জুন বিভিন্ন ফেসবুক আইডি ও ইউটিউব চ্যানেলে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়ে কটূক্তি, বিদ্রুপ এবং মানহানিকর বক্তব্য প্রচার করা হয়।

একটি ইউটিউব ভিডিওতে সংসদ সদস্যের দাড়ি, টুপি ও পোশাক নিয়ে বিদ্রুপাত্মক মন্তব্য করা হয়েছে। এ ছাড়া একটি ফেসবুক আইডি থেকে সংসদ সদস্যের ছবি ব্যবহার করে তাকে ‘গুপ্ত আওয়ামী লীগ নেতা’ ও ‘ইসলামবিদ্বেষী’ আখ্যা দিয়ে পোস্ট দেওয়া হয়।

এজাহারে আরো উল্লেখ করা হয়, মিথ্যা, বিভ্রান্তিকর ও উসকানিমূলক তথ্য ছড়িয়ে সংসদ সদস্যের রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।

এ বিষয়ে কুমিল্লা মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি এম এম বিলাল হোসাইন বলেন, ‘মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে করা মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আমরা মনে করি। বিষয়টি আমরা আইনগতভাবে মোকাবেলা করব।’

মামলা করার বিষয়ে জানতে চাইলে জালাল আহমেদ খোকন তালুকদার জানান, তিনি যুবদলেরই কর্মী এবং কুমিল্লা মহানগর ২৬ নং ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। বিএনপির সংসদ সদস্য এবং তার নেতার মানহানি হওয়ায় তিনি এই মামলাটি করেছেন।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে মামলাটি গ্রহণ করা হয়েছে। এর বাইরে মন্তব্য করতে চাই না।’

সূত্র: কালের কণ্ঠ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শতবর্ষী আছিয়া বেগমের বাড়িতে পৌঁছালো সদর উপজেলা প্রশাসনের খাদ্য সহায়তা

লবণসহিষ্ণু গাছের চারা বিতরণ

স্ত্রীকে ছেড়ে কতদিন প্রবাসে থাকা জায়েজ?

কয়রায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

দেবহাটায় তাজিয়া মিছিল

স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা!

তালায় ৬ শিক্ষার্থীকে সংবর্ধনা

আইসিসি র‍্যাংকিংয়ে নাসুমের বিশাল উত্থান, উন্নতি হৃদয়-সাইফদেরও

বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

আর্জেন্টিনায় মেসির সবচেয়ে বড় ভাস্কর্য উন্মোচন

১০

মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা

১১

দেবহাটায় ধর্মীয় নেতৃবৃদের ডিজিটাল প্লাটফর্ম গঠনে কর্মশালা

১২

অভিনেতা জাহের আলভী রিমান্ডে

১৩

হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৮৯

১৪

সাতক্ষীরার ডিসির বক্তব্য বিকৃতির ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি প্রেসক্লাব নেতৃবৃন্দের

১৫

২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময় জানালেন শিক্ষামন্ত্রী

১৬

ঢাকায় ভূমিকম্পে নিরাপদ আশ্রয়ের জন্য চিহ্নিত ৪৪৫ স্থান

১৭

ব্রাজিলের জন্য সুখবর, ইনজুরি কাটিয়ে ফিরছেন নেইমার

১৮

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৯

আর্জেন্টিনার প্রেমে মজেছেন পাকিস্তানি অভিনেত্রী

২০
error: Content is protected !!