বাংলাদেশ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৪ জুন ২০২৬, ৯:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরার ডিসির খণ্ডিত বক্তব্য প্রচার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার জেলা প্রশাসক (ডিসি) কাউসার আজিজের একটি বক্তব্যের অংশবিশেষ পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টার অভিযোগ উঠেছে।

জেলা প্রশাসকের দাবি, তার বক্তব্যের একটি খণ্ডিত অংশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে।

এদিকে, তার বক্তব্যের প্রতিবাদে স্থানীয় ওলামা মাশায়েখ পরিষদ বুধবার (২৪ জুন) বিকালে শহরের শহীদ আলাউদ্দীন চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছে। তাদের দাবি, জেলা প্রশাসকের বক্তব্য সাতক্ষীরার ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে।

অন্যদিকে, জেলা বিএনপি এক বিবৃতিতে জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে প্রকৃত প্রেক্ষাপট বিবেচনা করার আহ্বান জানিয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, গত মঙ্গলবার জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে জেলা ক্রীড়া সংস্থার অন্তর্ভুক্ত ক্লাব ও সংগঠনগুলোর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাউসার আজিজ। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব, জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমতুল্লাহ (পলাশ) এবং সদস্যসচিব আবু জাহিদ ডাবলুসহ ক্রীড়া সংগঠকবৃন্দ।

সভায় খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরে জেলা প্রশাসক বলেন, আমি বারবার সব জায়গায় বলছি, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নিতে হবে। প্রত্যন্ত এলাকাতেও খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড ছড়িয়ে দিতে হবে। আপনারা যারা ক্রীড়ামোদী ও ক্রীড়া সংগঠক আছেন, তারা ক্রীড়ার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে কাজ করবেন। অনেকেই বলে সাতক্ষীরায় যে ধর্মান্ধতা চলে এসেছে, তাহলে সেটা আর বলবে না।

মঙ্গলবার সন্ধ্যায় ফেসবুকে জেলা প্রশাসকের এই বক্তব্যের ‘ধর্মান্ধতা’ সংক্রান্ত খণ্ডিত অংশটুকু ছড়িয়ে দেওয়া হয়।

উদ্ভূত পরিস্থিতিতে বুধবার (২৪ জুন) বিকেলে জেলা বিএনপির পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়েছে।

জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমতুল্লাহ (পলাশ) এবং সদস্যসচিব আবু জাহিদ ডাবলু স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, জেলা প্রশাসকের বক্তব্যকে কেন্দ্র করে কিছু অনলাইন মাধ্যমে বিভ্রান্তিকর ও নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে, যা দুঃখজনক। জেলা প্রশাসক ‘ধর্মান্ধ’ শব্দটি কোনো ব্যক্তি, সম্প্রদায় বা গোষ্ঠীকে হেয় করার উদ্দেশ্যে ব্যবহার করেননি। বরং খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের প্রসারের গুরুত্ব তুলে ধরতে গিয়ে ব্যবহার করেন।

বিবৃতিতে আরও বলা হয়, বক্তব্যের আংশিক ও বিকৃত উপস্থাপনার মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। কোনো বক্তব্যকে তার প্রকৃত প্রেক্ষাপট বিবেচনা না করে ভিন্নভাবে প্রচার করা দায়িত্বশীলতার পরিপন্থী। জেলা বিএনপি এ ধরনের অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানায় এবং সবাইকে বিষয়টি বস্তুনিষ্ঠভাবে মূল্যায়নের আহ্বান জানায়।

এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক কাউসার আজিজ বলেন, আমার বক্তব্যের খণ্ডিত অংশ প্রচার করে মিথ্যাচার করা হয়েছে। পুরো বক্তব্য দেখলে বিষয়টি সবার কাছে স্পষ্ট হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

১

পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের ক্যাম্পেইন

২

শার্শায় ২৬ পিস স্বর্ণের বারসহ চোরাকারকারী আটক

৩

জয়ের পরও স্বস্তি নেই ব্রাজিল শিবিরে

৪

দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্কতা

৫

প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো

৬

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

৭

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

৮

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

৯

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

১০

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি

১১

পাইকগাছায় বন্দোবস্ত ‌দেওয়া জমিতে সরকারি সাইনবোর্ড, বিপাকে ভূমিহীনরা

১২

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান

১৩

মানব পাচার প্রতিরোধে সভা

১৪

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৫

৪ দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টে দেবহাটা থানা চ্যাম্পিয়ন

১৬

হাইকোর্টের আদেশে নিজ দায়িত্বে ফিরলেন নবারুণ স্কুলের প্রধান শিক্ষক মালেক গাজী

১৭

পিচ্চি রাজার ভারতে পলায়ন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে তৎপর বিজিবি

১৮

ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস

১৯

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মনোনীত হলেন জবি শিক্ষার্থী তৌহিদ

২০