বাংলাদেশ, বুধবার, ২৪ জুন ২০২৬
১০ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
২৪ জুন ২০২৬, ৮:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার বল্লী মোঃ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ কে এম আজহারুজ্জামান (মুকুল)-এর অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী, অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীরা।

বুধবার (২৪ জুন) বিদ্যালয় সংলগ্ন বল্লী বাজার এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বল্লী ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম আক্তার মন্টু, সাধারণ সম্পাদক আব্দুল গনি, ইউপি সদস্য রবিউল ইসলাম, সাবেক সেনা সদস্য মো. মিজানুর রহমান, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজুল ইসলাম, প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এ কে এম আজহারুজ্জামান (মুকুল) জাল-জালিয়াতির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। তারা আরও অভিযোগ করেন, তিনি অবৈধভাবে ক্ষমতা দখল করে প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন, যা বিদ্যালয়ের প্রশাসনিক শৃঙ্খলা ও শিক্ষার স্বাভাবিক পরিবেশকে ব্যাহত করছে।

মানববন্ধন থেকে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শতবর্ষী আছিয়া বেগমের বাড়িতে পৌঁছালো সদর উপজেলা প্রশাসনের খাদ্য সহায়তা

লবণসহিষ্ণু গাছের চারা বিতরণ

স্ত্রীকে ছেড়ে কতদিন প্রবাসে থাকা জায়েজ?

কয়রায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

দেবহাটায় তাজিয়া মিছিল

স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা!

তালায় ৬ শিক্ষার্থীকে সংবর্ধনা

আইসিসি র‍্যাংকিংয়ে নাসুমের বিশাল উত্থান, উন্নতি হৃদয়-সাইফদেরও

বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

আর্জেন্টিনায় মেসির সবচেয়ে বড় ভাস্কর্য উন্মোচন

১০

মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা

১১

দেবহাটায় ধর্মীয় নেতৃবৃদের ডিজিটাল প্লাটফর্ম গঠনে কর্মশালা

১২

অভিনেতা জাহের আলভী রিমান্ডে

১৩

হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৮৯

১৪

সাতক্ষীরার ডিসির বক্তব্য বিকৃতির ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি প্রেসক্লাব নেতৃবৃন্দের

১৫

২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময় জানালেন শিক্ষামন্ত্রী

১৬

ঢাকায় ভূমিকম্পে নিরাপদ আশ্রয়ের জন্য চিহ্নিত ৪৪৫ স্থান

১৭

ব্রাজিলের জন্য সুখবর, ইনজুরি কাটিয়ে ফিরছেন নেইমার

১৮

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৯

আর্জেন্টিনার প্রেমে মজেছেন পাকিস্তানি অভিনেত্রী

২০
error: Content is protected !!