বাংলাদেশ, বুধবার, ২৪ জুন ২০২৬
১০ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
২৪ জুন ২০২৬, ৯:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আশাশুনিতে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

Oplus_131072

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সহায়িকা অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) আশাশুনি মডেল মসজিদ কমপ্লেক্স মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে এণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় গোফরইমপ্যাক্ট’ প্রোগ্রামের আওতায় আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু।

অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আব্দুস সালাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, শোভনালী ইউপি চেয়ারম্যান মাও. আবু বক্কর সিদ্দিক, বড়দল ইউনিয়ন পরিষদ প্রশাসক মোহাম্মদ আক্তার ফারুক বিল্লালসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনায় অংশ নেন উপজেলা নাগরিক সমাজের সভাপতি সাংবাদিক জি এম মুজিবুর রহমান, প্রধান শিক্ষক দুখীরাম ঢালী, বারসিক প্রতিনিধি আসাদুল ইসলাম, উপ সহকারী কৃষি কর্মকর্তা তরিকুল ইসলাম, জেজেএস এর ফরহাদ হোসেন, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা খায়রুল ইসলাম ও আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি।

সভায় সভাপতিত্ব করেন রূপান্তরের গোফরইমপ্যাক্ট প্রকল্পের ক্যাপাসিটি বিল্ডিং কোঅর্ডিনেটর জোহুরা খাতুন মীরা।

কর্মশালায় সমন্বিত পানি সম্পদের সুষ্ঠু ব্যবহার ও ব্যবস্থাপনা, নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণ, কঠিন বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব এবং পরিবেশ সুরক্ষায় জনসম্পৃক্তা ও জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুশাসন নিশ্চিত না হলে বিএনপি-জামায়াতের পরিণতিও ভালো হবে না: ইজ্জত উল্লাহ

আশাশুনিতে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

পাইকগাছায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

তালা প্রেসক্লাবের উদ্যোগে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ

সাতক্ষীরার ডিসির খণ্ডিত বক্তব্য প্রচার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা!

শতবর্ষী আছিয়া বেগমের বাড়িতে পৌঁছালো সদর উপজেলা প্রশাসনের খাদ্য সহায়তা

লবণসহিষ্ণু গাছের চারা বিতরণ

স্ত্রীকে ছেড়ে কতদিন প্রবাসে থাকা জায়েজ?

কয়রায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

দেবহাটায় তাজিয়া মিছিল

১০

স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা!

১১

তালায় ৬ শিক্ষার্থীকে সংবর্ধনা

১২

আইসিসি র‍্যাংকিংয়ে নাসুমের বিশাল উত্থান, উন্নতি হৃদয়-সাইফদেরও

১৩

বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

১৪

আর্জেন্টিনায় মেসির সবচেয়ে বড় ভাস্কর্য উন্মোচন

১৫

মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা

১৬

দেবহাটায় ধর্মীয় নেতৃবৃদের ডিজিটাল প্লাটফর্ম গঠনে কর্মশালা

১৭

অভিনেতা জাহের আলভী রিমান্ডে

১৮

হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৮৯

১৯

সাতক্ষীরার ডিসির বক্তব্য বিকৃতির ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি প্রেসক্লাব নেতৃবৃন্দের

২০
error: Content is protected !!