বাংলাদেশ, সোমবার, ৩১ আগস্ট ২০২৬
১৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৪ জুন ২০২৬, ৮:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় ধর্মীয় নেতৃবৃদের ডিজিটাল প্লাটফর্ম গঠনে কর্মশালা

দেবহাটা প্রতিনিধি: বাল্য বিয়ে, শারীরিক শাস্তি ও শিশু শ্রম প্রতিরোধ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তকরণে সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ধর্মীয় নেতৃবৃদের ডিজিটাল প্লাটফর্ম গঠনে ২দিনব্যাপী কর্মশালা সম্পন্ন হয়েছে|

মঙ্গলবার ও বুধবার উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ অর্থায়নে, দেবহাটা এরিয়া প্রোগ্রামের আওতায় এই কর্মশালা আয়োজন করা হয়|

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দেবহাটা এপি ম্যানেজার মিল্টন সিংহের সভাপতিত্বে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা| বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি আর,কে বাপ্পা|

কর্মশালার প্রথমদিন উপস্থিত থেকে বক্তব্যের মাধ্যমে মূলপ্রবন্ধ তুলে ধরেন খুলনা এপিসিও এর সিনিয়র ম্যানেজার লিটন মন্ডল| সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন দেবহাটা এরিয়া প্রোগ্রাম সুশীলনের উপজেলা ম্যানেজার মামুন হোসেন|

কর্মশালায় প্রশিক্ষণ দেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির যুগ্ম-মহাসচিব অধ্যক্ষ মুফতী মাওলানা শাঈখ মুহাম্মদ উছমান গনী|

কর্মশালায় সুশীলনের সিডিও মিজানুর রহমান, জোস্ন্যা বালাসহ উপজেলা ১২০ জন ধর্মীয় নেতা উপস্থিত ছিলেন|

কর্মশালায় ইসলামে বিয়ে বা পরিবার গঠনের উদ্দেশ্য কি? ইসলাম বাল্য বিয়ের অনুমোদন করে কি না? বাল্য বিয়ে প্রথা ইসলামের দৃষ্টিতে কতটুকু যুক্তি সংগত? সন্তানদের প্রতি বা তাদের প্রতিপালনে পিতামাতার দায়িত্ব ও কতব্য কি? এই বিষয়ে ইসলাম কি বলে? বাল্য বিয়ে করানোর কাজটা সন্তানদের প্রতি পিতামাতার দায়িত্ব পালনে অবহেলা কিনা? ইসলামের দৃষ্টিতে শিশুদের শারীরিক শাস্তির বিধি বিধান বিষয়ক ক্ষতিকর সামাজিক প্রথা-শারীরিক শাস্তির ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করা হয়|

পাশাপাশি শিশুদের শোষণ, নির্যাতন, সহিংস আচরণ ও অবহেলা এবং শিশু শ্রম নিরসনে করণীয় বিষয়ক আলোচনা, প্রতিবন্ধী ব্যক্তি ও প্রতিবন্ধিতার ধরন পরিচিতি, প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পর্কে ধারণা ও সামাজিক দৃষ্টিভঙ্গি, প্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদাপূর্ণ সামাজিক অন্তর্ভুক্তি, অধিকার, আচরণ এবং মূলধারার উন্নয়ন প্রক্রিয়ায় অন্তর্ভুক্তিকরণে ধর্মীয় নেতাদের করণীয় (৭টি মূলনীতি) এবং শিশু শ্রম প্রতিরোধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদাপূর্ণ সামাজিক অন্তর্ভুক্তিতে কর্ম পরিকল্পনা করা হয়|

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ, জারি হলো নীতিমালা

সাতক্ষীরায় আন্তঃধর্মীয় সম্প্রীতি সমাবেশ

বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

জু’মার খুতবায় অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতা: প্রশংসনীয় উদ্যোগ || জি. এম. মিন্টু

সুন্দরবন ঘিরে ক্রাউডফান্ডিং: পর্যটনে নতুন সম্ভাবনা || মো. মামুন হাসান

জানাজা পড়াচ্ছিলেন ইমাম, মোটরসাইকেল নিয়ে গেল চোরে

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ঋশিল্পীর সহায়তাপ্রাপ্ত শিক্ষার্থীদের সমাবেশ

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে আশাশুনি চ্যাম্পিয়ন

তরুণীদের ক্ষমতায়নে স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে সভা

১০

দেবহাটায় তিলের আটী খাল পরিষ্কার ও তাল বীজরোপণ কর্মসূচি উদ্বোধন

১১

‘আমার শরীর, আমার পোশাক—সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনাদের নেই’

১২

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা

১৩

সাতক্ষীরা সহ ২৭ জেলায় ডিসি অফিসে উপপরিচালক নিয়োগ

১৪

তিস্তা ব্যারাজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

১৫

সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

১৬

কয়রায় বারসিকের আলোচনা: পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

১৭

আশাশুনিতে মাদক সেবীর জেল-জরিমানা

১৮

সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন

১৯

ব্যাটিং ব্যর্থতায় সেমিফাইনালে বিদায় সাব্বির-শামিমদের

২০
error: Content is protected !!