বাংলাদেশ, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
৩০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৮ অক্টোবর ২০২৩, ১২:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি প্রস্তাব পাস

আন্তর্জাতিক ডেস্ক | গাজায় মানবিক সহায়তা কার্যক্রম চালাতে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাস হয়েছে। গতকাল শুক্রবার পরিষদের অধিবেশনে জর্ডানের উত্থাপিত ওই প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়।

পরিষদের ১২০ সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে আর বিপক্ষে ভোট দিয়েছে ১৪ সদস্য। ৪৫ সদস্য ভোটদানে বিরত ছিল।

প্রস্তাবে ফিলিস্তিন ও ইসরায়েলের বেসামরিক মানুষের বিরুদ্ধে সব সহিংস কর্মকাণ্ডের নিন্দা জানানো হয়। একই সঙ্গে বেসামরিক লোকজনের সুরক্ষা ও নির্বিঘ্ন ত্রাণসহায়তার আহ্বান জানানো হয়।

গৃহীত প্রস্তাবে চলমান জিম্মি বেসামরিক ব্যক্তিদের আন্তর্জাতিক আইন অনুযায়ী নিরাপত্তা, সুস্থতা এবং তাদের সঙ্গে মানবিক আচরণেরও আহ্বান জানিয়ে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়।

জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত কোনো প্রস্তাব সদস্যদের জন্য মেনে চলার কোনো আইনি বাধ্যবাধকতা নেই।

৭ অক্টোবর ইসরায়েলে হামাসের অতর্কিত হামলার জবাবে গাজা উপত্যকাকে অবরুদ্ধ করে অব্যাহত বোমা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। বিদ্যুৎ, পানি, খাবার, জ্বালানি ও চিকিৎসা সরঞ্জামের অভাবে চরম মানবিক সংকট চলছে ফিলিস্তিনি অঞ্চলটিতে। গাজায় এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ৭ হাজার ৩২৬ জনের নিহত হয়েছে এবং পশ্চিম তীরে নিহত হয়েছেন ১১০ ফিলিস্তিনি। তাদের মধ্যে ৬৬ শতাংশই নারী ও শিশু।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ

কালিগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমে অগ্রগতি সাধনে সমন্বয় সভা

কয়রায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈ-মাসিক সভা

পাইকগাছায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ৫৫০ জন রোগী

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষর্থীর মৃত্যু

কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রি, রিভা ফুডকে ১ লাখ টাকা জরিমানা

কালিগঞ্জে দুই সন্তানের জননী নিখোঁজ

রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ

স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের ফুলেল শুভেচ্ছা

১০

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী সরদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১১

মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না: রিজভী

১২

হাসানের ক্যারিয়ার সেরা ৬ উইকেট, ১৯৮ রানে অলআউট অস্ট্রেলিয়া

১৩

ব্রিটিশ রেসিং ড্রাইভারকে বিয়ে করলেন মালয়েশিয়ার রাজকন্যা

১৪

বাংলাদেশি বোলারদের দাপটে চাপে অস্ট্রেলিয়া

১৫

পাইকগাছায় ভুল বিদ্যুৎ বিলের অতিরিক্ত অর্থ ফেরতের দাবিতে আইনি নোটিশ

১৬

বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ

১৭

বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল

১৮

শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

১৯

সাভারে জেএমবির আস্তানা!

২০
error: Content is protected !!