বাংলাদেশ, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৩ অক্টোবর ২০২৪, ৭:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ধুমঘাট শাপলা কৃষি প্রতিবেশ বিদ্যা শিখন কেন্দ্র পরিদর্শনে ১৫ কৃষক-কৃষাণী

উপকূলীয় প্রতিনিধি: শ্যামনগরে কৃষি পাঠশালার চর্চাকারীদের অভিজ্ঞতা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক’র উদ্যোগে উপজেলার মুন্সিগঞ্জ, শ্যামনগর পৌরসভা, বুড়িগোয়ালিনী, পদ্মপুকুর, রমজাননগর ও ঈশ্বরীপুর ইউনিয়নের ১৫ জন কৃষক-কৃষাণী ধুমঘাট শাপলা কৃষি প্রতিবেশ বিদ্যা শিখন কেন্দ্র পরিদর্শন করেন।

এসময় তারা ধুমঘাট শাপলা কৃষি প্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের স্থায়িত্বশীল কৃষি, ফসল ব্যবস্থাপনা, অচাষকৃত উদ্ভিদ বৈচিত্রের প্লট, বীজ সংরক্ষণ, প্রাণিসম্পদ পালন, ভার্মি কম্পোস্ট ও গর্ত কম্পোস্ট, হাজোল, পরিবেশ বান্ধব চুলা, শিম গবেষণা, ঝাল গবেষণা, বেগুন গবেষণা, বস্তা পদ্ধতিতে ফসল চাষ, ধানের জাত সংরক্ষণ প্লট, পুকুরে মাছ চাষ, পুকুর পাড় সংরক্ষণের উদ্যোগ এবং এই শিখন কেন্দ্রের চর্চাকারী কৃষাণী অল্পনা রাণী মিস্ত্রির অর্জিত বিভিন্ন সম্মাননা স্মারক পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় পরিদর্শনকারীরা অল্পনা রানীর কাছে তার গৃহীত উদ্যোগ সম্পর্কে জানতে চান।

অল্পনা রানী বলেন, নিজের ইচ্ছা শক্তি থাকলে কোন কাজ পিছিয়ে থাকে না। এক সময় আমার পরিবারের অবস্থা খুব খারাপ ছিল। আজ সেখান থেকে বের হতে পেরেছি। আমি কাজ করতাম। কিন্তু তার কোন মূল্যায়ন হয়নি। বারসিকের সাথে যুক্ত হওয়ার পর তারা আমার কাজকে যে সম্মান দেখিয়েছে, সেটা দেখে আমার কাজের গতি বৃদ্ধি পায়। এরপর আমাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। সম্মান মর্যাদা ও পুরস্কার সবকিছু পেয়েছি কৃষি কাজ করে। আমরা সকলে এক পথের পথিক, আমি চাই আমার মত আপনারা কৃষি ক্ষেত্রে সকলেই এগিয়ে যান।

এসময় পরিদর্শনকারী দলের শান্তিরঞ্জন মন্ডল, কেরামত আলি, বনশ্রী রানী ও গংগা রানী তাদের অনুভূতি ব্যক্ত করে জানান, এটি সত্যিই একটা পাঠশালা। এখানে অনেক কিছু শেখার আছে। বৈচিত্র্যে ভরা অল্পনা রানীর বাড়ি। আমরাও তাকে অনুকরণ করতে চাই।

আয়োজনকারীদের মধ্যে বারসিক কর্মকর্তা বিশ্বজিৎ মন্ডল জানান, শ্যামনগর উপজেলার ৬টি ইউনিয়নের ১৬টি বাড়িকে আমরা পাঠশালা তৈরি করার চেষ্টা করছি। যেখানে কৃষি প্রতিবেশ বিদ্যা চর্চা করা হবে। নানা বৈচিত্র্য থাকবে। যে বাড়িটি হবে একটি শিখন কেন্দ্র।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জাতীয় সমবায় দিবস পালিত

১

৩৯ বছর বয়সে মেসির নতুন ইতিহাস, আবারও জিতলেন গোল্ডেন বুট

২

মালয়েশিয়ায় চাকরির জন্য প্রাথমিকভাবে ৩০০ জন নির্বাচিত

৩

তানজিন তিশার বিরুদ্ধে মামলা

৪

মোহাম্মদ ওয়াজেদ আলী: বুদ্ধিবৃত্তিক জাগরণের নিভৃতচারী কারিগর || ‎তারিক ইসলাম

৫

কারিগরি শিক্ষায় শিক্ষার্থী ভর্তি বৃদ্ধিতে আলোচনা

৬

সুন্দরবনে সক্রিয় ১২ দস্যু বাহিনী, সামনে এলো গাবুরার আমির ও দাতিনাখালীর আলমের নাম

৭

পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

৮

দেবহাটায় জামায়াতের রুকন সম্মেলন

৯

তালায় জাতীয় সমবায় দিবস পালিত

১০

মালদ্বীপকে উড়িয়ে সেমির আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান

১১

ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ২৩৩৩

১২

সাতক্ষীরায় অ্যারাইজ ২২৪১ ধানের মাঠ দিবস

১৩

পরীমনির কর্মকাণ্ড শিল্পী সমাজের জন্য কলঙ্ক: রিনা খান

১৪

সাতক্ষীরায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

১৫

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ১১ জেলেকে অপহরণের অভিযোগ

১৬

প্রথম ধাপের ভোটগ্রহণে প্রাধান্য পাচ্ছে যেসব ইউনিয়ন পরিষদ

১৭

কাবার সামনে দাঁড়িয়ে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা!

১৮

দেশে গ/ণ/পি/টু/নিতে অক্টোবরে প্রা/ণ গেল ৩২ জনের

১৯

প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি

২০