বাংলাদেশ, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২ আগস্ট ২০২৩, ২:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বুয়েটের ২৬ শিক্ষার্থীসহ ৩২ জনের জামিন

ডেস্ক রিপোর্ট: টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে গ্রেফতার বুয়েটের ২৬ জনসহ ৩২ শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ আমল গ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাহিরপুর আদালতের বিচারক ফারহান সাদিক তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।

জামিনের বিষয়টি নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী তৈয়বুর রহমান বাবুল জাগো নিউজকে বলেন, আসামিরা দেশের মেধাবী শিক্ষার্থী। তারা হাওরে ঘুরতে এসেছিলেন। পুলিশ শুধু সন্দেহের বশে এতজন মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট করতে পারে না। তারা সবাই প্রতিষ্ঠিত পরিবারের সন্তান। সবাই মেধাবী শিক্ষার্থী। এসব বিবেচনায় আদালত তাদের জামিন মঞ্জুর করেছেন।

গ্রেফতার আরও দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের জামিন আবেদন শিশু আদালতে শুনানির অপেক্ষায় রয়েছে।

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘোরার নামে নাশকতার পরিকল্পনার অভিযোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২৬ শিক্ষার্থীসহ মোট ৩৪ জনকে গ্রেফতার করে পুলিশ।

সোমবার (৩১ জুলাই) বিকেলে সন্ত্রাসী কার্যকলাপ ঘটানো, জনসাধারণের জানমালের ক্ষতিসাধনের উদ্দেশ্যে গোপন ষড়যন্ত্র এবং ধর্মীয় জিহাদ সৃষ্টির মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগে তাদের গ্রেফতার দেখানো হয়।

তাহিরপুর থানাপুলিশ জানায়, তাহিরপুর উপজেলা বাজারের নৌকাঘাট থেকে রোববার (৩০ জুলাই) সকাল ৭টায় একটি নৌকায় করে বুয়েটের ২৬ শিক্ষার্থী ও তাদের সঙ্গে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আরও আট শিক্ষার্থীসহ ৩৪ জনের একটি টিম টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যায়। সেখানে জনসাধারণের জানমালের ক্ষতিসাধনের উদ্দেশ্যে গোপন ষড়যন্ত্র এবং ধর্মীয় জিহাদ সৃষ্টির মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার একটি বৈঠক চলে।

পরে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এরপর দীর্ঘ ২৪ ঘণ্টার জিজ্ঞাসাবাদ শেষে সোমবার বিকেলে তাহিরপুর থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুল কবীর বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি রবিউল বাশারের মতবিনিময়

১

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে কাজ চলছে: জবি উপাচার্য

২

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৩

কলারোয়ায় পানিতে ডুবে ২ সহোদর শিশুর মৃ/ত্যু

৪

বড়দলে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

৫

অনিশ্চয়তায় কাটছে শারমিনের জীবন, চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আহবান

৬

তালায় রাস্তার গাছ কাটার ঘটনায় তদন্ত

৭

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

৮

মিষ্টির শূন্য আসন: উপ-নির্বাচনে অংশ নিতে পারবে না জামায়াত জোট

৯

চলতি মাসেই বিদায় নেবে বর্ষা, হতে পারে ঘূর্ণিঝড়

১০

সাতক্ষীরার প্রাচীন ঐতিহ্য গুড় পুকুর মেলা শুরু

১১

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

১৩

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

১৪

সাতক্ষীরায় নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

১৫

সখিপুরে শিশুদের মাঝে জার্সি বিতরণ

১৬

৪ দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে

১৭

অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

১৮

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

১৯

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮

২০