বাংলাদেশ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৩০ অক্টোবর ২০২৩, ১১:৫০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মুম্বাইতে গিয়ে শাহরুখকে দোষারোপ করলেন আরিফিন শুভ!

বিনোদন ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার প্রচারে বর্তমানে মুম্বাইয়ে অবস্থান করছেন সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা আরিফিন শুভ। গত বৃহস্পতিবার কলকাতায় ছিল ছবিটির প্রিমিয়ার। সে উপলক্ষ্যে সিনেমার প্রচারে মুম্বাইয়ে পা রেখেই শাহরুখ খানকে দোষারপ করেছেন এই অভিনেতা!

বাংলাদেশি অভিনেতা হয়েও হিন্দিতে ভীষণ সাবলীল আরিফিন শুভ। তিনি বলেন, ‘মুম্বাই এখন আমার দ্বিতীয় বাড়ির মতো। লোকেরা আমার নাম অরবিন্দ দিয়েছে এখানে। ভালোবেসে আমাকে অরবিন্দ বলে এবং আমি তাতে সম্মতি দিই। মুজিব টিম এবং কলাকুশলীদের সঙ্গে চার বছর কাটানোর পর, আমি এখানে নিজের বাড়ির মতো অনুভব করছি।’

তবে সাবলীলভাবে হিন্দি কথা বলতে পারার পিছনে কার অবদান, এমন প্রশ্নে অভিনেতা বলেন, ‘দয়া করে মিস্টার শাহরুখ খান এবং সব বলিউড তারকাকে দোষ দিন।’ যদিও বিষয়টি মজা করেই বলেছেন তিনি।

কারণ বাংলাদেশে হিন্দি সিনেমার ব্যাপক প্রভাব। যেটা প্রভাবিত করেছে আরিফিন শুভকেও। তার কথায়, ‘আমি অনেক সিনেমা দেখি। আমার বাবা ইউসুফ সাহেবের (দিলিপ কুমার) ভক্ত। আমরা রেডিওতে বলিউডের পুরনো গান শুনতাম, তার সঙ্গে সাদা-কালো ছবি দেখতাম। আমি ‘শোলে’ থেকে ‘জওয়ান’, ‘পাতাল লোক’-সহ সব কিছুই দেখেছি। আজকাল প্রযুক্তির কারণে কোনও ফাঁক নেই, এটি একটি বৈশ্বিক গ্রাম এবং আমি নিজেকে ভারতের খুব কাছাকাছি অনুভব করি।’

বলিউডে কাজ করার আকাঙ্খা আছে কিনা এমন প্রশ্নের জবাবে আরিফিন বলেন, ‘এই মুহূর্তে বলতে পারছি না।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০