বাংলাদেশ, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
১৬ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১৪ আগস্ট ২০২৪, ৮:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মুনজিতপুরে ডাকাতি, পাহারায় নেমেছে যুবরা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা শহরের মুনজিতপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় মুখোশ পরা তিন ডাকাত গৃহকত্রীর গলায় ছুরি ধরে ১০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

সোমবার (১২ আগস্ট) রাত ৯টার দিকে মুনজিতপুরের ইনছার আলীর বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় সাতক্ষীরা আর্মি ক্যাম্পে অভিযোগ দিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারটি।

ইনছার আলীর স্ত্রী মনোয়ারা খাতুন জানান, রাত ৯টার দিকে বাথরুম থেকে ঘরে ঢুকতেই মুখে কালো কাপড় বাধা ও কালো পোশাক পরা ৩ জন যুবক তার গলায় ছুরি ধরে যা কিছু আছে বের করে দেয়ার জন্য বলে। এসময় তিনি তার স্বামী ফার্নিচারের কাঠমিস্ত্রি পরিচয় দিয়ে বলেন আমাদের টাকা পয়সা নেই। তখন ডাকাতেরা প্রতিউত্তরে না দিলে তাকে জবাই করার হুমকি দেন এবং গলায় অস্ত্র ধরে জবাই করতে উদ্ধত হয়। তখন তিনি মৃত্যুর ভয়ে বিছানার তষকের নিচে গচ্ছিত ১০ হাজার টাকা বের করে দেন। সেটা নিয়ে তারা চলে যাওয়ার সময় বলে চিল্লাচিল্লি করলে ফিরে এসে জবাই করে দিয়ে যাব।

স্থানীয় শেখ আহসানুল্লাহ বলেন, ইনছার আলীর বাড়ি ডাকাতি হয়েছে শুনেছি। আমরা ভীষণ আতঙ্কের ভিতরে রয়েছি।

ইনছার আলীর ভাই এস এম মহব্বত হোসেন বলেন, আমার ৬৫ বছর বয়সে মুজিতপুর এলাকায় এ ধরনের জঘণ্য কাজ হতে দেখেনি। এর সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানাচ্ছি।

এদিকে, ডাকাত আতংকে মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে মুনজিতপুর যুব সংঘের সদস্যরা বাঁশি ও লাঠি হাতে পাড়ায় পাড়ায় পাহারা বসিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোট

তালায় সাবেক উপজেলা চেয়ারম্যান জি.এম আব্দুল আলীর স্মরণসভা

কয়রায় দুই বেকারিকে জরিমানা

কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি

সুন্দরবন বাজারে মাদকবিরোধী আলোচনা

কপোতাক্ষ তীরের উপকূল রক্ষা বাধে ভাঙন, ঝুঁকিতে জনপদ

সাতক্ষীরা পৌরসভা: ঠিকাদারের চরম অবহেলা, বাঁশে দাড়িয়ে আছে প্রাচীর, দুর্ঘটনার শংকা

ইন্টারনেট ব্যবহারকারী শিশু-কিশোরদের ৫৩% যৌন হয়রানির শিকার

জুলাইবিরোধী অবস্থান: ঢাবির ৬ অধ্যাপককে ‘অব্যাহতি’, সাদেকা হালিম বরখাস্ত

দেবহাটায় স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্মসচিব আশরাফুল আলম

১০

নওয়াপাড়াকে শিশুশ্রম ও শিক্ষাবঞ্চিতমুক্ত ইউনিয়ন ঘোষণা

১১

রতনপুরে স্থানীয়দের সাথে এমপি রবিউল বাশারের মতবিনিময়

১২

সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন: মহিদার সভাপতি, মোশাররফ সম্পাদক

১৩

শার্শায় ইউপি সদস্য ও আ’লীগ নেতা নাসির উদ্দীন গ্রেপ্তার

১৪

তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

১৫

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৬

নিখোঁজ ব্যবসায়ী হাকিমের সন্ধান চায় পরিবার

১৭

কয়রায় বীজ বাড়ির উপকরণ বিতরণ ও অনুদানের চেক হস্তান্তর

১৮

আজ ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত সার্জিও গর

১৯

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

২০
error: Content is protected !!