বাংলাদেশ, বুধবার, ১৯ আগস্ট ২০২৬
৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২২ জুন ২০২৩, ৮:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হাথুরুর ক্লাসে মনযোগী ছাত্র সৌম্য

স্পোর্টস ডেস্ক: তাসকিন আহমেদের বাউন্সার ঠিকঠাক সামলাতে পারলেন না তামিম ইকবাল। তিনি চলে এলেন নেটের নন স্ট্রাইক প্রান্তে।
এরপর সেখানে তাকে কিছুক্ষণ বোঝালেন জাতীয় দলের সহকারী কোচ নিক পোথাস, তামিমও শুনলেন মনোযোগী স্রোতা হিসেবে।

পেসারদের নেটে খেলে উন্নতি হচ্ছে ব্যাটারদের, এমন কথা জানিয়েছিলেন এক ব্যাটার। কীভাবে? সেই প্রমাণই যেন মিললো শরিফুল ইসলাম ও হাসান মাহমুদের বলে মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয়ের ব্যাটিং দেখে। দুই পেসারের ফাঁকে মাঝখানে বল থ্রো করেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেও।

কোচের থ্রু দারুণভাবে সামলালেও হাসান-শরিফুলদের বলে বেশ অস্বস্তিতেই পড়তে হয়েছে মুশফিক-হৃদয়কে। এসবের ভেতর অবশ্য আজও ক্যামেরার আলো কেড়েছেন সৌম্য সরকার। অনেকদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটেও রানের দেখা পাননি খুব একটা।

কিন্তু হঠাৎ করে তিনি আলোচনায় ইমার্জিং এশিয়া কাপের দলে জায়গা পাওয়ায়। গত ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের একাদশ থেকেও বাদ পড়েন। অবশ্য লিগের শেষ ম্যাচে এসে হাঁকান সেঞ্চুরি। কোচের পছন্দের জন্যই ইমার্জিং এশিয়া কাপে জায়গা পেয়েছেন সৌম্য, এমন গুঞ্জন আছে।

সেটি আরেকটু পোক্ত হয়েছে বুধ ও বৃহস্পতিবার তাকে অনুশীলনে দেখে। বেশ লম্বা সময় ধরেই সৌম্যর সঙ্গে কথা বলেছেন হাথুরু। দূর থেকে দেখেও বোঝা গেছে, সৌম্যকে নিয়ে বেশ সিরিয়াস কোচ; চেষ্টা করছেন ভুল শুধরে ফর্মে ফেরাতে। সৌম্যও মনোযোগী ছাত্রের মতো শুনেছেন সেসব পরামর্শ।

একাডেমি মাঠে নেটের ব্যস্ততা শেষে বেশ কয়েকজন ক্রিকেটার গিয়েছেন মূল মাঠে। সেখানে ফিল্ডিং কোচ শন ম্যাকডরমটের তত্ত্ববধানে চলেছে অনুশীলন। শামীম পাটোয়ারী, তাসকিন আহমেদরা বেশ সিরিয়াস ছিলেন। ক্যাচিং, থ্রোয়িং করেছেন সবই। গত কয়েক মাসে ফিল্ডিংয়ে হওয়া উন্নতি আরও বাড়ানোর চেষ্টা ছিল স্পষ্ট।

এদিকে বৃহস্পতিবার অনুশীলনে অস্বস্তি তিন ওপেনারই চোট পাওয়ায়। অবশ্য তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম শেখ ও লিটন দাস কারো ব্যথাই গুরুতর নয় বলে জানানো হয়েছে দল থেকে। তামিমের পুরোনো পিঠের ব্যথা আবার ফিরেছে, যেটির জন্য খেলতে পারেননি মিরপুর টেস্টে। ব্যাটিংয়ের সময় নাঈমের হাঁটুতে ও লিটনের ডান হাতে বল লেগেছে।

আগামী পাঁচ জুলাই থেকে আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর খেলবে দুটি টি-টোয়েন্টিও। এই দুই সিরিজ সামনে রেখেই অনুশীলন করছেন সাদা বলের ক্রিকেটাররা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত হলেন শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন

গরু-ছাগলের জন্য পাতা সংগ্রহ করতে গিয়ে প্রাণ গেল নারীর

কলকাতায় আগুনে পুড়ে সাংবাদিকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে প্রায় ৯ হাজার ৩৩৪ কোটি টাকা

রাস্তাটিতে এক যুগেও লাগেনি উন্নয়নের ছোঁয়া!

সৌদির পাঠ্যবইয়ে কোরআন-হাদিস ছাঁটাই, ইসরায়েলে প্রশংসা

ভেঙে গেছে অভিনেত্রী মীমের সংসার

অভিনেত্রী থেকে এবার ব্যবসায়ী মাহি

শুভেন্দুকে ১০ দিনের আলটিমেটাম দিল ককরোচ

১০

কালিগঞ্জে সাপের কামড়ে ঘুমন্ত শিশুর মৃত্যু

১১

হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

১২

মরক্কান নারীকে বিয়ের পর রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণ, সত্য না মিথ্যা?

১৩

৩ জেলার ডিসি ও রাজশাহীর বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার

১৪

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন

১৫

কলকাতায় হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু

১৬

শ্যামনগরে খাল-জলাশয় রক্ষায় যুবদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১৭

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতির বড় বোনজামাইয়ের মৃত্যু, শোক

১৮

সাতক্ষীরায় কারিগরি দক্ষতা মেলা

১৯

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা

২০
error: Content is protected !!